আ.লীগ নেতার বাড়িতে মিললো সরকারি ত্রাণের ৫ টন চাল

নওগাঁ প্রতিনিধি
০৩ এপ্রিল ২০২০, ০৯:২৫আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ০৯:৩০

নওগাঁ নওগাঁর রাণীনগরে আয়াত আলী (৬০) নামে এক আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে সরকারি ত্রাণের ১৩৮ বস্তা চাল এবং ২০০ পিস খালি বস্তা উদ্ধার করা হয়েছে। বস্তাগুলোতে প্রায় সাড়ে পাঁচ মেট্রিক টন চাল রয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল)  রাতে তার গ্রামের বাড়ি থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুনের নেতৃত্বে থানা পুলিশের সহায়তায় এসব উদ্ধার করা হয়। 

আয়াত আলী কালিগ্রাম ইউনিয়নের রাতোয়াল গ্রামের শৈলগাড়িয়া পাড়ার আয়েন উদ্দিনের ছেলে এবং ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। 

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে আয়াত আলীর বাড়িতে অভিযান চালিয়ে প্রায় সাড়ে পাঁচ মেট্রিক টন সরকারি ত্রাণের চাল এবং সরকারি ত্রাণের চালের ২০০ পিস খালি বস্তা উদ্ধার করা হয়েছে। তবে এসময় আয়াত আলী বাড়িতে না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। 

তিনি বলেন, চাল গুলো উদ্ধার করে স্থানীয় কালীগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলামের হেফাজতে রাখা হয়েছে। আয়াত আলীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।  

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংসদের বিরোধী দল কি রাষ্ট্রপতি পদে প্রার্থী দিতে পারে?
সংসদের বিরোধী দল কি রাষ্ট্রপতি পদে প্রার্থী দিতে পারে?
হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন, আশা ভোলার বিএনপি নেতাকর্মীদের
হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন, আশা ভোলার বিএনপি নেতাকর্মীদের
দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে: জামায়াত আমির
দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে: জামায়াত আমির
শেখ হাসিনার পতনের পর যেমন ছিলেন সদ্য সাবেক রাষ্ট্রপতি
শেখ হাসিনার পতনের পর যেমন ছিলেন সদ্য সাবেক রাষ্ট্রপতি
সর্বাধিক পঠিত
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
শিক্ষার্থীদের রেলপথ অবরোধে রেলওয়ের ৩৫ লাখ টাকার ক্ষতি
শিক্ষার্থীদের রেলপথ অবরোধে রেলওয়ের ৩৫ লাখ টাকার ক্ষতি
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
অবশেষে আলোচিত সেই প্রকৌশলী দম্পতিকে দুই সিটিতে বদলি
অবশেষে আলোচিত সেই প্রকৌশলী দম্পতিকে দুই সিটিতে বদলি