শ্রীমঙ্গলে করোনা সন্দেহে আইসোলেশনে কিশোরী, হোম কোয়ারেন্টিনে ১৩৪

মৌলভীবাজার প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২০, ০৬:২২আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ০৬:২৪

মৌলভীবাজার শ্রীমঙ্গল থেকে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে এক কিশোরীকে সিলেট শহীদ ডা. শামসুদ্দিন আহমেদ জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) বিকালে ওই কিশোরীকে শ্রীমঙ্গল থেকে সিলেটে পাঠানো হয়। কিশোরীর বাড়ি শ্রীমঙ্গল উপজেলার শহরতলীর মুসলিমবাগ এলাকায়।

এদিকে কিশোরীকে আইসোলেশনে পাঠানোর পর উপজেলা প্রশাসন থেকে ওই এলাকায় চলাচল সীমিত করে কিশোরীর বাড়িতে যাওয়ার সড়কে লাল পতাকা টানিয়ে দেওয়া হয়েছে। এছাড়া ওই বাড়িসহ আশপাশের বাড়ির আরও ১৩৪ জনকে হোম কোয়ারেন্টিন থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী।

তিনি বলেন, ‘মেয়েটির শ্বাসকষ্ট রয়েছে, তাই আমাদের সন্দেহ হলে তাকে সিলেট শহীদ ডা. শামসুদ্দিন আহমেদ জেনারেল হাসপাতালে পাঠিয়ে দিয়েছি।’

শ্রীমঙ্গলের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান মামুন বলেন, ‘সিলেট থেকে মেয়েটির মেডিক্যাল রিপোর্ট না আসা পর্যন্ত তার বাসায় প্রবেশের সড়কে লাল পতাকা টানানো থাকবে। পাশাপাশি ওই বাসা সংলগ্ন সড়কে সাধারণ মানুষের চলাচল সীমিত করে রাখা হবে।’

জেলার সিভিল সার্জন তৌহিদ আহমদ বলেন, কিশোরীকে আইসোলেশনে ভর্তি করা হয়েছে। রোগীর নমুনা পাঠানো হবে ঢাকায়। রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে প্রকৃত কারণ।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
কাপ্তাই উপজেলা আ.লীগের সভাপতি গ্রেফতার
কাপ্তাই উপজেলা আ.লীগের সভাপতি গ্রেফতার
অভিযানে আসা ম্যাজিস্ট্রেটকে ‘ঠান্ডা খেয়ে চলে যেতে’ বলা অ্যাগ্রো মালিককে জরিমানা
অভিযানে আসা ম্যাজিস্ট্রেটকে ‘ঠান্ডা খেয়ে চলে যেতে’ বলা অ্যাগ্রো মালিককে জরিমানা
থানায় গিয়ে সন্তানদের বিরুদ্ধে অভিযোগ দিলেন বৃদ্ধ বাবা, চাইলেন বিচার
থানায় গিয়ে সন্তানদের বিরুদ্ধে অভিযোগ দিলেন বৃদ্ধ বাবা, চাইলেন বিচার
সর্বাধিক পঠিত
শেখ হাসিনা যেদিক দিয়েই আসবেন সেদিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
শেখ হাসিনা যেদিক দিয়েই আসবেন সেদিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস
ফেরি থেকে মাঝ পদ্মায় ঝাঁপ দেওয়া নারীকে ফরিদপুরে জীবিত উদ্ধার
ফেরি থেকে মাঝ পদ্মায় ঝাঁপ দেওয়া নারীকে ফরিদপুরে জীবিত উদ্ধার
বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধ, সীমান্তের  ৯ নারীকে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ
বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধ, সীমান্তের  ৯ নারীকে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ