রংপুরে ১০ টাকা কেজির ৯০ বস্তা চালসহ আটক ২

রংপুর প্রতিনিধি
১১ এপ্রিল ২০২০, ০৭:৩৭আপডেট : ১১ এপ্রিল ২০২০, ০৭:৪৩

ট্রাক্টরসহ উদ্ধার চাল রংপুরের পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ি থেকে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হতদরিদ্র মানুষের মাঝে ১০ টাকা কেজি দরে বিক্রির জন্য বরাদ্দ করা ৯০ বস্তা চালসহ দুজনকে আটক করেছে পুলিশ। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেশ চন্দ্র চাল আটক করার কথা নিশ্চিত করে জানিয়েছেন এ ঘটনায় একটি মামলা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে একটি ট্রাক্টরে করে ৩৮ বস্তা চাল পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ি সড়ক দিয়ে গোপনে নিয়ে যাওয়ার সময় ভেন্ডাবাড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আহিন আলমের নেতৃত্বে পুলিশ সেটি আটক করে। এ সময় ট্রাক্টর চালক ইসমাইল ও হেলপার রিয়াদকেও আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে এসব চাল তারা পার্শ্ববর্তী সাদুল্লাপুরে নিয়ে যাচ্ছিল। পরে তাদের স্বীকারোক্তির উপর ভিত্তি করে আরও তিনটি বাড়িতে অভিযান চালিয়ে ৫২ বস্তা চাল উদ্ধার করা হয়। চালগুলো পীরগঞ্জ খাদ্য গুদাম থেকে উত্তোলন করে ১০ টাকা কেজি দরে বিক্রির কথা ছিল।

পীরগঞ্জ থানার ওসি জানান, অভিযুক্ত ডিলারদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এ ঘটনায় পীরগঞ্জ উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা জাহাঙ্গীর আলম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন বলেও তিনি জানান।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাষ্ট্রপতি পদত্যাগপত্রে রোগের নামও উল্লেখ করেছেন, আশা করি ধোঁয়াশা কাটলো: স্পিকার
রাষ্ট্রপতি পদত্যাগপত্রে রোগের নামও উল্লেখ করেছেন, আশা করি ধোঁয়াশা কাটলো: স্পিকার
আর্জেন্টিনার হার নিয়ে ষড়যন্ত্র তত্ত্বে ক্ষুব্ধ কেম্পেস
আর্জেন্টিনার হার নিয়ে ষড়যন্ত্র তত্ত্বে ক্ষুব্ধ কেম্পেস
‘গণিতের নোবেল’ পেলেন চীনের দুই গণিতবিদ
‘গণিতের নোবেল’ পেলেন চীনের দুই গণিতবিদ
তিন সরকারকে শপথ পড়ানো একমাত্র রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
তিন সরকারকে শপথ পড়ানো একমাত্র রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
সর্বাধিক পঠিত
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৩ আসামি রিমান্ডে
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৩ আসামি রিমান্ডে
আমাকে তিনবার বয়কট করা হয়েছে: রুনা লায়লা
আমাকে তিনবার বয়কট করা হয়েছে: রুনা লায়লা
শিক্ষার্থীদের রেলপথ অবরোধে রেলওয়ের ৩৫ লাখ টাকার ক্ষতি
শিক্ষার্থীদের রেলপথ অবরোধে রেলওয়ের ৩৫ লাখ টাকার ক্ষতি