কালোবাজারে বিক্রির জন্য রাখা ওএমএস’র ১২ বস্তা চাল উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২০, ০৯:১৩আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ০৯:১৬

চাল উদ্ধার



মৌলভীবাজারের বড়লেখায় গত দু’দিনে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) ১২ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। এসব চাল কালোবাজের বিক্রির জন্য লুকিয়ে রাখা হয়েছি।

শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার উত্তর শাহবাজপুরের ভাটাউচি গ্রামের শুকুর আলীর বাড়িতে থেকে ৮বস্তা  চাল উদ্ধার করা হয়। আর শনিবার (১১ এপ্রিল) পুলিশ একই এলাকার একই বাড়ি থেকে আরও চার বস্তা চাল উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর শাহবাজপুরের ডিলার সুলেমান মিয়া চালগুলো কালোবাজারে বিক্রির জন্য শুক্কুর আলীর বাড়িতে লুকিয়ে রেখেছিলেন। 
বিষয়টি স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরানকে অবহিত করেন। পরে ইউএনও’র নির্দেশে খাদ্য অধিদফতরের লোকজন ও  শাহবাজপুর তদন্ত কেন্দ্রের পুলিশ শুক্কর আলীর বাড়িতে গিয়ে চালগুলো উদ্ধার করে।
শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ভাটাউচি গ্রামের শুক্কুর আলীর বাড়ি থেকে চাল উদ্ধার করা হয়েছে। চালের ডিলার সুলেমান মিয়া চালগুলো কালোবাজারে বিক্রির জন্য ওই বাড়িতে লুকিয়ে রেখেছিলেন। চালগুলো খাদ্য অধিদফতরের কর্মকর্তাদের কাছে হন্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।  
বড়লেখা থানার ওসি ইয়াসিনুল হক জানান, তদন্ত চলছে। তদন্তকাজ সম্পূর্ণ হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী