হবিগঞ্জে একদিনে করোনা শনাক্ত ১০

হবিগঞ্জ প্রতিনিধি
২১ এপ্রিল ২০২০, ০৬:০০আপডেট : ২২ এপ্রিল ২০২০, ১১:০৫

হবিগঞ্জে একদিনে করোনা শনাক্ত ১০ হবিগঞ্জে একদিনে ১০ জন করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) রাতে জেলা স্বাস্থ্য বিভাগের কাছে তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। তারা সবাই হোম কোয়ারেন্টিনে রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল। তিনি জানান, নতুন শনাক্তদের নমুনা পরীক্ষার জন্য বিভিন্ন সময়ে সিলেটে পাঠানো হয়। সোমবার রাত ১০টার পর তাদের রিপোর্ট আসে। তাদের মধ্যে লাখাই উপজেলার তিন, বানিয়াচংয়ের তিন, বাহুবলের এক, আজমিরীগঞ্জের দুই ও চুনারুঘাট উপজেলার একজন রয়েছেন।

তিনি আরও জানান, শনাক্তরা সবাই নিজেদের বাড়িতে হোম কোয়ারেন্টিনে রয়েছেন। তবে সবাই স্বাস্থ্য বিভাগের যোগাযোগের মধ্যেই আছেন। তারা কে কোথা থেকে এসেছেন তা যাচাই করা হচ্ছে। যাচাই শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এদিকে একদিনেই ১০ জন করোনা শনাক্তের খবরে জেলাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। শনাক্তরা কখন কে কোথায় গিয়েছেন তা নিয়ে জনমনে প্রশ্ন উঠছে।

/এনএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নরসিংদীতে এইচএসসি পরীক্ষায় গত বছরের প্রশ্ন, দুই শিক্ষক প্রত্যাহার
নরসিংদীতে এইচএসসি পরীক্ষায় গত বছরের প্রশ্ন, দুই শিক্ষক প্রত্যাহার
কিশোরকে পিটিয়ে অন্ধ করে দেওয়ার মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার
কিশোরকে পিটিয়ে অন্ধ করে দেওয়ার মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার
ড্রামস থেকে স্পোর্টস কার, রাজনীতির বাইরের তাকাইচির অন্য জীবন
ড্রামস থেকে স্পোর্টস কার, রাজনীতির বাইরের তাকাইচির অন্য জীবন
গ্যোটে, বালজাক ও গীতা: হেসের তিন মহাদেশের পাঠযাত্রা
গ্যোটে, বালজাক ও গীতা: হেসের তিন মহাদেশের পাঠযাত্রা
সর্বাধিক পঠিত
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ