পুলিশের এক থানায় ২৫ জনের করোনা

গাজীপুর প্রতিনিধি
২১ এপ্রিল ২০২০, ০৬:৫১আপডেট : ২২ এপ্রিল ২০২০, ১১:১৫

পুলিশের এক থানায় ২৫ জনের করোনা গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) গাছা থানার আরও ২০ জন পুলিশ সদস্যের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে গাছা থানায় মোট ২৫ জনের করোনা শনাক্ত হলো। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) কমিশনার আনোয়ার হোসেন।

গাজীপুরের সিভিল সার্জন খায়রুজ্জামান জানান, গত ১৩ এপ্রিল গাছা থানার এক উপ-পরিদর্শক (এসআই) প্রথম করোনাভাইরাস পজিটিভ হন। এরপর ১৬ এপ্রিল গাছা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি), আরও দুই পুলিশ সদস্য এবং থানার এক কর্মী (বাবুর্চি) করোনাভাইরাসে আক্রান্ত হন। পরবর্তীতে জাতীয় রোগতত্ত্ব, নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) একটি মেডিক্যাল টিম থানার আরও ২৬ জনের নমুনা সংগ্রহ করে। এদের মধ্যে নতুন করে আরও ২০ জনের করোনাভাইরাস পজিটিভ আসে।

জিএমপি'র পুলিশ কমিশনার জানান, গাছা থানায় ২৫ জন সদস্যের শরীরে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে গাছা জোনের এসি, একজন পুলিশ পরিদর্শক ও পুলিশের মহিলা সদস্যও রয়েছেন। তবে তারা সকলেই সুস্থ আছেন এবং তাদের শরীরে এখনও কোনও লক্ষণ প্রকাশ পায়নি। করোনায় আক্রান্ত পুলিশের তিন নারী সদস্য ছাড়া সকলেই থানায় আইসোলেশনে আছেন।

/এনএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের মারামারি, আহত ২
বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের মারামারি, আহত ২
৯৯৯ এ ফোনে হাজারীবাগ থেকে বিদেশি শটগান উদ্ধার
৯৯৯ এ ফোনে হাজারীবাগ থেকে বিদেশি শটগান উদ্ধার
ট্রাম্পকে কোটি কোটি ডলার এনে দিচ্ছে কোন ব্যবসা
ট্রাম্পকে কোটি কোটি ডলার এনে দিচ্ছে কোন ব্যবসা
জুনে রাজধানীতে গ্রেফতার ২৩১৪
জুনে রাজধানীতে গ্রেফতার ২৩১৪
সর্বাধিক পঠিত
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
নতুন মুরগি বাজারে আসছে, মাংস হবে লাল, ডিম পাড়বে বেশি
নতুন মুরগি বাজারে আসছে, মাংস হবে লাল, ডিম পাড়বে বেশি
বিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
টাঙ্গাইলে নাজমা আলম হত্যার রহস্য উন্মোচনবিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
ইরানের আমন্ত্রণ পেয়েও কেন খামেনির জানাজায় যাচ্ছেন না মোদি
কী, কেন, কীভাবেইরানের আমন্ত্রণ পেয়েও কেন খামেনির জানাজায় যাচ্ছেন না মোদি