পুলিশ দেখে পালানোর সময় এলাকাবাসীর হাতে ইয়াবাসহ ধরা

মাদারীপুর প্রতিনিধি
২২ এপ্রিল ২০২০, ০৮:৫০আপডেট : ২২ এপ্রিল ২০২০, ০৮:৫৩

আটক দুই মাদক ব্যবসায়ী লকডাউন নিশ্চিত করতে মাদারীপুরে মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যার দিকে টহল দিচ্ছিল পুলিশের একটি দল। এসময় রাজৈর থেকে আসা একটি মোটরসাইকেলকে থামতে বললে দুই চালক ও আরোহী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে এলাকাবাসী ধাওয়া করে তাদের ধরে ফেলে। এসময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২০০ ইয়াবা উদ্ধার করা হয়।

মাদারীপুর সদর থানার এসআই শুক্কুর আলী জানান, সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের ত্রিভাগদী বাজারে থেকে মিলন মুন্সী (৩২) ও মওদুদ হাওলাদার (২৭) নামে দুই মাদক ব্যবসায়ীকে ২০০ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে। মিলনের বাড়ি শিবচর উপজেলার শেখপুর গ্রামে এবং মওদুদের বাড়ি সদর উপজেলার দুধখালী ইউনিয়নে।

মাদারীপুর সদর থানার ওসি কামরুল ইসলাম মিঞা জানান, সামাজিক দূরত্ব বজায় রাখতে পুলিশের একটি টহল দলের হাতে ইয়াবাসহ আটক হওয়া ওই দুই মাদক বিক্রেতাকে দুটি মোবাইল ও মোটরসাইকেলসহ সদর থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ-চীন আলোচনায় নজর রাখছে ভারত
বাংলাদেশ-চীন আলোচনায় নজর রাখছে ভারত
রাশিয়ার কোনও স্থান এখন আর নিরাপদ নয়, দেখিয়ে দিলো ইউক্রেন
রাশিয়ার কোনও স্থান এখন আর নিরাপদ নয়, দেখিয়ে দিলো ইউক্রেন
দুই চালানে ১০০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, নেপথ্যে কারা?
দুই চালানে ১০০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, নেপথ্যে কারা?
মিডিয়া শক্তিশালী হলেই শক্তিশালী হয় গণতন্ত্র: মির্জা ফখরুল
মিডিয়া শক্তিশালী হলেই শক্তিশালী হয় গণতন্ত্র: মির্জা ফখরুল
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
নাটকীয়তায় ভরপুর ম্যাচে শেষ হাসি পর্তুগালের, বিদায় ক্রোয়েশিয়ার
নাটকীয়তায় ভরপুর ম্যাচে শেষ হাসি পর্তুগালের, বিদায় ক্রোয়েশিয়ার