করোনার উপসর্গ নিয়ে নারীর মৃত্যু, নেওয়া হয়নি নমুনা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২০, ০৯:২৯আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ১১:০৩

করোনাভাইরাস

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলের আরামবাগ এলাকায় করোনার উপসর্গ নিয়ে আলফাতুন (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) ভোরে তিনি মারা যান। পরে স্থানীয় কাউন্সিলরের সহযোগিতায় লাশ দাফন করা হয়। তবে মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়নি।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১০নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন জানান, পরিবারের ভাষ্য অনুযায়ী ওই নারী কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। পরে তার শ্বাসকষ্ট দেখা দেয়। শনিবার ভোরে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় করোনা আতঙ্ক সৃষ্টি হয়। করোনাভাইরাসের ভয়ে ওই নারীর লাশের কাছে কেউ যায়নি। খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর হিসেবে আমি গিয়ে লাশটি দাফনের ব্যবস্থা করি।

তিনি আরও জানান, ওই নারীর শরীর থেকে কোনও নমুনা সংগ্রহ করা হয়নি। তবে তার পরিবারের সদস্যদের করোনাভাইরাসের পরীক্ষা করা প্রয়োজন।

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খারাপ আবহাওয়ায় মেক্সিকো–ইকুয়েডর ম্যাচ শুরু হতে দেরি
খারাপ আবহাওয়ায় মেক্সিকো–ইকুয়েডর ম্যাচ শুরু হতে দেরি
আজও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস, ব্রহ্মপুত্রের অববাহিকায় বন্যার শঙ্কা
আজও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস, ব্রহ্মপুত্রের অববাহিকায় বন্যার শঙ্কা
বাংলাদেশি উদ্যোক্তাদের ‘ফান্ডেডনেক্সটের’ আন্তর্জাতিক স্বীকৃতি
বাংলাদেশি উদ্যোক্তাদের ‘ফান্ডেডনেক্সটের’ আন্তর্জাতিক স্বীকৃতি
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৬)
সর্বাধিক পঠিত
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
নতুন মুরগি বাজারে আসছে, মাংস হবে লাল, ডিম পাড়বে বেশি
নতুন মুরগি বাজারে আসছে, মাংস হবে লাল, ডিম পাড়বে বেশি
বিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
টাঙ্গাইলে নাজমা আলম হত্যার রহস্য উন্মোচনবিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
টানা দুই দিনে ভরিতে স্বর্ণের দাম কমলো ৬৫৯০ টাকা 
টানা দুই দিনে ভরিতে স্বর্ণের দাম কমলো ৬৫৯০ টাকা