ত্রাণের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ

টাঙ্গাইল প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২০, ০৬:০০আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ০৬:০৫

ত্রাণের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ টাঙ্গাইলের ঘাটাইলে ত্রাণের দাবিতে আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপজেলার পোড়াবাড়ি এলাকায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে তারা। অবরোধ ও বিক্ষোভে প্রায় ৭ থেকে ৮টি গ্রামের লোকজন অংশগ্রহণ করেন।

অবরোধে অংশ নেওয়া জাহিদ ও মাজেদসহ অনেকেই জানান, করোনাভাইরাস থেকে বাঁচতে কাজকর্ম ছেড়ে তারা বসে আছেন। তাদের ঘরে খাবার শেষ হয়ে গেছে। পরিবারের সদস্যদের নিয়ে তারা মানবেতর জীবন যাপন করছেন। তারা অভিযোগ করেন স্থানীয় জনপ্রতিনিধিরা কোনও খোঁজ রাখছে না। তাই তারা ক্ষুধার যন্ত্রণায় রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।

খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার, ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলম ও দেউলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ত্রাণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা।

পরে তাৎক্ষণিকভাবে তাদেরকে স্থানীয় পোড়াবাড়ি মাদ্রাসা মাঠে নিয়ে তালিকা করা হয়। দ্রুত সময়ের মধ্যে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
র‍্যাব পরিচয়ে জবির সাবেক শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা: নেপথ্যে পারিবারিক বিরোধ?
র‍্যাব পরিচয়ে জবির সাবেক শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা: নেপথ্যে পারিবারিক বিরোধ?
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন