বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ‘মাদক ব্যবসায়ী’ নিহত

কক্সবাজার প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২০, ০৮:৪৫আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ০৮:৪৬

বন্দুকযুদ্ধ

কক্সবাজারের রামুতে ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আব্দুর রশিদ প্রকাশ খোরশেদ (৩০) নামে এক রোহিঙ্গা মাদক কারবারি নিহত হয়েছে। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) মধ্যরাতে রামু উপজেলার জোয়ারিয়ানালা রাবার বাগান এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে ৩০ হাজার ইয়াবা ও একটি মোটরসাইকেল এবং একটি দেশীয় এলজি উদ্ধার করা হয়েছে বলে ডিবি পুলিশ দাবি করেছে।
নিহত খোরশেদ কুতুপালং রোহিঙ্গা শিবিরের সি-২ ব্লকের বাসিন্দা।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিদর্শক মানস বড়ুয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে যে একটি মোটরসাইকেলে করে ইয়াবা পাচার হচ্ছে। এরপর তাদের একটি দল ওই এলাকায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর একটি মোটরসাইকেল রামুর জোয়ারিয়ানালা এলাকায় পৌঁছলে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু না থেমে সে ডিবি পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে ডিবিও গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে ইয়াবাসহ একটি মরদেহ উদ্ধার করে। পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘সে পুরো ঘর সামলায়’, স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়া ঘোষাল
‘সে পুরো ঘর সামলায়’, স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়া ঘোষাল
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
মানবাধিকার ও গুম প্রতিরোধে রুমিনের ৯ প্রস্তাব
মানবাধিকার ও গুম প্রতিরোধে রুমিনের ৯ প্রস্তাব
‘আমার একটামাত্র বউ’, সংসদে আইনমন্ত্রীর রসিকতা!
‘আমার একটামাত্র বউ’, সংসদে আইনমন্ত্রীর রসিকতা!
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন