নারায়ণগঞ্জ থেকে গাজীপুর আসা ব্যক্তির করোনার উপসর্গ নিয়ে মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
০২ মে ২০২০, ০৯:১১আপডেট : ০২ মে ২০২০, ০৯:২৬

গাজীপুর করোনার উপসর্গ নিয়ে গাজীপুরের কালিয়াকৈরের এক ব্যক্তি শুক্রবার (১ মে) মারা গেছেন। আড়াই সপ্তাহ আগে ওই ব্যক্তিটি স্বপরিবারে নারায়ণগঞ্জ থেকে গোপনে গাজীপুরে এসেছিলেন।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী হাফিজুল আমীন জানান, প্রায় ১৭/১৮দিন আগে নারায়ণগঞ্জ থেকে পরিবার নিয়ে গাজীপুরে আসেন মিজান নামের ওই ব্যক্তি। তিনি নারায়ণগঞ্জে চাকরি করতেন। তার গ্রামের বাড়ি বরিশাল জেলায়। তিনি কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন। গত কয়েকদিন ধরে তিনি জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। বিষয়টি কাউকে না জানিয়ে গোপন রাখে পরিবারটি। বৃহস্পতিবার রাতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে প্রথমে স্থানীয় সফিপুর জেনারেল হাসপাতালে ও পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তার অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তিনি মারা যায়।

তিনি আরও বলেন, করোনার উপসর্গ নিয়ে ওই ব্যক্তির মৃত্যুর সংবাদ দুপুরে স্থানীয়দের কাছে থেকে জানতে পেরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই বাড়িটি লকডাউন করা হয়। তবে মিজানের পরিবারটি ওই বাড়ির অন্যদের সংস্পর্শে যাননি বলে স্থানীয়রা জানিয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সেই বিচারকের ‘কগনিজেন্স পাওয়ার’ প্রত্যাহার
সেই বিচারকের ‘কগনিজেন্স পাওয়ার’ প্রত্যাহার
আমি সবাইকে বলি, একবার বাংলাদেশে যাও: আতিফ আসলাম
আমি সবাইকে বলি, একবার বাংলাদেশে যাও: আতিফ আসলাম
সৌদি-মার্কিন পারমাণবিক চুক্তি কি বদলে দেবে মধ্যপ্রাচ্যের ভারসাম্য
সৌদি-মার্কিন পারমাণবিক চুক্তি কি বদলে দেবে মধ্যপ্রাচ্যের ভারসাম্য
জবি ছাত্রদলের সদস্য শের আলী বহিষ্কার
জবি ছাত্রদলের সদস্য শের আলী বহিষ্কার
সর্বাধিক পঠিত
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত