পুলিশ সদস্যসহ আরও পাঁচ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৪ মে ২০২০, ০৭:১৬আপডেট : ০৪ মে ২০২০, ০৭:২৮

চট্টগ্রাম

একজন পুলিশ সদস্যসহ চট্টগ্রাম জেলায় আরও পাঁচ জনের করোনা শনাক্ত হয়েছে। রবিবার (৩ মে) ফৌজদার হাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজ (বিআইটিআইডি)-এর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এই তথ্য নিশ্চিত করেছেন।

এনিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা হলো ৮৩ জন। এর বাইরে অন্য জেলায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে চিকিৎসা নিচ্ছেন আরও তিন জন। এদের মধ্যে ছয় বছর বয়সী এক শিশুসহ ছয় জন মারা গেছেন। সুুুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২১ জন।

সেখ ফজলে রাব্বি বাংলা ট্রিবিউনকে বলেন, বিআইটিআইডিতে ১৮৩টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়। তাদের মধ্যে পাঁচ জন চট্টগ্রামের। বাকি দুই জন নোয়াখালী জেলার। চট্টগ্রামের পাঁচ জনের একজন পুলিশ সদস্য। অন্যজন নগরীর মোহরা এলাকার বাসিন্দা, তিনি দুই দিন আগে মারা গেছেন। আরেকজন পাহাড়তলী এলাকার বাসিন্দা। তিনি চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আরেকজন চট্টগ্রাম বন্দরে কর্মরত রয়েছেন। তিনি বিআইটিআইডিতে চিকিৎসাধীন। অন্যজন সাতকানিয়া উপজেলার বাসিন্দা।

তিনি আরও বলেন, এদিন ভেটেরেনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় ল্যাবে আরও ৮৩ টি নমুনা পরীক্ষা করা হয়। সেখানে ৮ জনের নমুনায় করোনা পজিটিভ এসেছে। তারা লক্ষীপুর ও নোয়াখালী জেলার বাসিন্দা ।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন
সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন
শেরওয়ানির জন্য ফ্লাইট আটকে রাখার অভিযোগে তোলপাড়, ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়
শেরওয়ানির জন্য ফ্লাইট আটকে রাখার অভিযোগে তোলপাড়, ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়
গুলিস্তানে হঠাৎ জামায়াত-বিএনপির সংঘর্ষ, জানা গেলো রহস্য
গুলিস্তানে হঠাৎ জামায়াত-বিএনপির সংঘর্ষ, জানা গেলো রহস্য
অবস্থান পরিষ্কার করে এমপি মনি বললেন, ‘বক্তব্য কাটছাঁট করে প্রচার হয়েছে’
অবস্থান পরিষ্কার করে এমপি মনি বললেন, ‘বক্তব্য কাটছাঁট করে প্রচার হয়েছে’
সর্বাধিক পঠিত
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
মাঠে নেমেই মেসির ইতিহাস
মাঠে নেমেই মেসির ইতিহাস
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি