বিদেশি অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার

পাবনা প্রতিনিধি
০৪ মে ২০২০, ০৮:১৭আপডেট : ০৪ মে ২০২০, ১৬:২৫

বিদেশি অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার

পাবনা শহরের অনন্ত এলাকা থেকে রবিবার (৩ মে) বিকালে অস্ত্র ও গুলিসহ একজন যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। ওই যুবকের নাম সাকিব হোসেন (১৮)। সে সদর উপজেলার নাজিরপুর গ্রামের আব্দুল করিমের ছেলে।

র‌্যাব-১২ সিপিসি-২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদার এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গ্রেফতার যুবক দীর্ঘদিন ধরেই নিজ হেফাজতে অবৈধ অস্ত্র রেখে স্থানীয় লোকজনকে ভয়ভীতি দেখানোসহ ত্রাস সৃষ্টি এবং অস্ত্র ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল। এসব অভিযোগের পর অনন্ত এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা সাকিবকে আটক করে। এসময় তার দেহে তল্লাশি চালিয়ে একটি বিদেশি রিভলবার ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, আটক যুবককে পাবনা সদর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর গ্রেফতার দেখিয়ে অস্ত্রসহ সোপর্দ করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হবে।

/এএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শোকযাত্রার আগে খামেনির জানাজায় জনতার ঢল
শোকযাত্রার আগে খামেনির জানাজায় জনতার ঢল
জাহাজভাঙা শিল্পে ৬ মাসে ২৮ দুর্ঘটনা, তিন জন নিহত
জাহাজভাঙা শিল্পে ৬ মাসে ২৮ দুর্ঘটনা, তিন জন নিহত
কেপ ভার্দের বিপক্ষে রোমাঞ্চকর জয়ের পর যা বললেন স্কালোনি
কেপ ভার্দের বিপক্ষে রোমাঞ্চকর জয়ের পর যা বললেন স্কালোনি
‘ওরা দারুণ খেলেছে, কিন্তু আমরা কখনও হাল ছাড়ি না’
‘ওরা দারুণ খেলেছে, কিন্তু আমরা কখনও হাল ছাড়ি না’
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
মাঠে নেমেই মেসির ইতিহাস
মাঠে নেমেই মেসির ইতিহাস