গাইবান্ধার প্রথম করোনা রোগীসহ একদিনে সুস্থ হলেন ১০ জন

গাইবান্ধা প্রতিনিধি
০৫ মে ২০২০, ০৬:৪০আপডেট : ০৫ মে ২০২০, ০৬:৫০

গাইবান্ধার প্রথম করোনা রোগীসহ একদিনে সুস্থ হলেন ১০ জন গাইবান্ধায় প্রথম করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত যুক্তরাষ্ট্র প্রবাসীসহ ১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সোমবার (৪ মে) রাতে এই তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ।

তিনি জানান, ২২ মার্চ জেলায় প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় প্রবাসী মা-ছেলের। প্রবাসী নারীর সংস্পর্শের তিন জনসহ ১০ জনকে চিকিৎসা দেওয়া হয় আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে স্থাপিত ১০০ শয্যার অস্থায়ী আইসোলেশন সেন্টারে। দীর্ঘদিন চিকিৎসার পর ফলোআপ নমুনা পরীক্ষায় তাদের করোনা নেগেটিভ শনাক্ত হয়। এরপর হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়ে সোমবার দুপুরে তাদের বাড়িতে পাঠানো হয়। তবে প্রত্যেককে নিজ বাড়ির হোম কোয়ারেন্টিনে আরও ১৪ দিন পর্যবেক্ষণে রাখা হবে।

বর্তমানে জেলায় করোনা শনাক্ত ২৩ জনের মধ্যে আইসোলেশনে রয়েছে ১২ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় গাইবান্ধায় নতুন করে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি। তবে করোনার নানা উপসর্গ সন্দেহে নতুন করে ৬৯ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। বর্তমানে জেলা সদরসহ সাত উপজেলায় ৯১৭ জন হোম কোয়ারেন্টিনে আছেন। এছাড়া প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন একজন। জেলায় এই পর্যন্ত ৫১৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, এরমধ্যে রিপোর্ট পাওয়া গেছে ৪৫৩ জনের।

 

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খুলনায় সড়কে স্কুলছাত্রীকে গুলি
খুলনায় সড়কে স্কুলছাত্রীকে গুলি
ঢাকায় নভোএয়ারের ফ্লাইটের জরুরি অবতরণ
ঢাকায় নভোএয়ারের ফ্লাইটের জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে একদিনে ৫ জনের মৃত্যু
হামের উপসর্গ নিয়ে একদিনে ৫ জনের মৃত্যু
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
নাটকীয়তায় ভরপুর ম্যাচে শেষ হাসি পর্তুগালের, বিদায় ক্রোয়েশিয়ার
নাটকীয়তায় ভরপুর ম্যাচে শেষ হাসি পর্তুগালের, বিদায় ক্রোয়েশিয়ার