জেলা কারাগারের শীর্ষ দুই কর্মকর্তাসহ ৬ জন হোম কোয়ারেন্টিনে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৫ মে ২০২০, ০৭:২০আপডেট : ০৫ মে ২০২০, ০৭:২২

ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের এক চিকিৎসক করোনায় আক্রান্ত হওয়ার পর জেল সুপার ও ডেপুটি জেলারসহ ছয় কর্মকর্তা-কর্মচারিকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। কারা মহাপরিদর্শকের নির্দেশে গত রবিবার বিকেল থেকে তারা নিজ নিজ বাড়িতে থাকছেন। করোনা পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হচ্ছে। এছাড়াও সতর্কতার অংশ হিসেবে আক্রান্ত চিকিৎসকের সংস্পর্শে আসা চার কয়েদিকেও আলাদা রাখা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের সুপার মোঃ ইকবাল হোসেন জানান, কোয়ারেন্টিন শেষ হওয়ার আগ পর্যন্ত বাসা থেকেই দাফতরিক কাজ করবেন এসব কর্মকর্তারা।

কারাগার সূত্রে জানা গেছে, বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে প্রায় সাড়ে ১৭শ’ হাজতি ও কয়েদি রয়েছেন। আক্রান্ত ওই চিকিৎসকই কারাগারের একমাত্র চিকিৎসক। সর্বশেষ গত ২ এপ্রিল তিনি কারাগারে যান। তখন কারাগারের হাসপাতালে চারজন কয়েদি ওই চিকিৎসকের সংস্পর্শে আসেন। এছাড়া জেল সুপারের কক্ষেও যান তিনি। ওইদিন জেল সুপার ও ডেপুটি জেলার মোঃ রেজাউল করিমসহ ছয়জন কর্মকর্তা-কর্মচারি তার সংস্পর্শে আসেন।

রবিবার ওই চিকিৎসকের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর কারা মহাপরিদর্শকের নির্দেশে জেল সুপার ও ডেপুটি জেলারসহ ছয়জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়। জেল সুপার মোঃ ইকবাল হোসেন বলেন, আক্রান্ত চিকিৎসক সরাসরি কোনও কয়েদিকে চিকিৎসা দেননি। তবে সতর্কতা হিসেবে ওই চিকিৎসকের সংস্পর্শে আসা চারজনকে আলাদা করে ফেলা হয়েছে।

এদিকে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাঃ মোঃ একরাম উল্লাহ বলেন, জেলায় করোনাভাইরাসে আক্রান্তের ৫৭ জন। ইতোমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন। এখন ১৯ জন জেলা বক্ষব্যধি হাসপাতালসহ বিভিন্নস্থানে আইসোলেশনে আছেন। মারা গেছেন জেলায় দুই জন এবং ঢাকায় একজনসহ মোট ৩ জন।

/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিডিয়া শক্তিশালী হলেই শক্তিশালী হয় গণতন্ত্র: মির্জা ফখরুল
মিডিয়া শক্তিশালী হলেই শক্তিশালী হয় গণতন্ত্র: মির্জা ফখরুল
ইরান থেকে শিখে আসা কৌশলে দেশে সিসার নেটওয়ার্ক
ইরান থেকে শিখে আসা কৌশলে দেশে সিসার নেটওয়ার্ক
আমিই ইসরায়েলের ইতিহাসে সেরা প্রেসিডেন্ট, ট্রাম্পের মন্তব্যে সমালোচনা
আমিই ইসরায়েলের ইতিহাসে সেরা প্রেসিডেন্ট, ট্রাম্পের মন্তব্যে সমালোচনা
ফুটবলের উন্মাদনায় এক হলো দেশি-বিদেশি এয়ারলাইন্স
ফুটবলের উন্মাদনায় এক হলো দেশি-বিদেশি এয়ারলাইন্স
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
বাবার শেষ বিদায়ে থাকছেন না মোজতবা খামেনি
বাবার শেষ বিদায়ে থাকছেন না মোজতবা খামেনি
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন