পাবনায় দু’জন স্টাফ নার্স করোনায় আক্রান্ত

পাবনা প্রতিনিধি
০৫ মে ২০২০, ০৮:৪০আপডেট : ০৫ মে ২০২০, ১৮:১২

করোনাভাইরাস পাবনা জেনারেল হাসপাতালের দু’জন স্টাফ নার্স এবার করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (৫ মে) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা পজিটিভ আসে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা এ তথ্য জানান।

পাবনার ডেপুটি সিভিল সার্জন ডা. কে এম আবু জাফর জানান, আক্রান্ত দু’জনের মধ্যে একজনের বয়স ২৯ ও অপরজনের বয়স ৫২ বছর। করোনা পজিটিভ রিপোর্ট আসার পর তাদের দু’জনকেই হোম আইসোলেশনে পাঠানো হয়েছে। 

এ নিয়ে পাবনায় ১৩ জন করোনায় আক্রান্ত হলেন। এর আগে পাবনা সদর উপজেলায় ৩ জন, চাটমোহর উপজেলায় ৩ জন, ভাঙ্গুড়া উপজেলায় ২ জন, সাঁথিয়া উপজেলায় একজন, সুজানগর উপজেলায় একজন ও ফরিদপুর উপজেলায় একজন করোনা আক্রান্ত হয়। আর ১৩ জনের মধ্যে চাটমোহর উপজেলার একজন সুস্থ হয়েছেন।

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেসির ওপর গোল করার নির্ভরতা কি বাড়ছে
মেসির ওপর গোল করার নির্ভরতা কি বাড়ছে
কাফকার অন্তর্গত পতঙ্গ ও নিষ্ঠুর পিতা
জন্মদিনেকাফকার অন্তর্গত পতঙ্গ ও নিষ্ঠুর পিতা
একসঙ্গে ৫ সন্তান জন্ম দিলেন মা, একে একে চার জনের মৃত্যু
একসঙ্গে ৫ সন্তান জন্ম দিলেন মা, একে একে চার জনের মৃত্যু
স্মার্টফোন পানিতে পড়লে শুরুতেই যে ৩টি কাজ করবেন
স্মার্টফোন পানিতে পড়লে শুরুতেই যে ৩টি কাজ করবেন
সর্বাধিক পঠিত
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ