হাসপাতালে ভর্তির ৪৫ মিনিট পর করোনার উপসর্গ নিয়ে মৃত্যু

খুলনা প্রতিনিধি
০৬ মে ২০২০, ০৯:১১আপডেট : ০৬ মে ২০২০, ০৯:১১

  খুমেক হাসপাতালের আইসোলেশন ইউিনট খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের করোনার উপসর্গ নিয়ে ভর্তির ৪৫ মিনিট পর মোংলার বৃদ্ধ কবির আহম্মেদ (৭০) এর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ মে) দুপুর ২টা ৫৫ মিনিটে তিনি মারা যান। তার বাড়ি বাগেরহাটের মোংলার চাঁদপাইয়ে।

খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের পরিচালক ডা. মুন্সী মোহাম্মদ রেজা সেকেন্দার জানান, ৪-৫ দিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন কবির আহম্মেদ। মঙ্গলবার  দুপুর ২টা ১০ মিনিটের দিকে তাকে হাসপাতালের করোনা সাসপেক্ট ওয়ার্ডে ভর্তি করা হয়। দুপুর ২টা ৫৫ মিনিটে তিনি মারা যান। 

প্রসঙ্গত, খুলনায় ১৯ মার্চ প্রথম করোনা উপসর্গ নিয়ে একজন মারা যায়।  তারপর থেকে এ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে ২১ জনের মৃত্যু হলো। এর মধ্যে রূপসার নুরুজ্জামান ওরফে নুর আলম নামে একজনের মৃত্যুর পর নমুনা সংগ্রহ ও পরীক্ষায় করোনা পজিটিভ হন। তিনিই খুলনায় করোনায় মৃত্যুবরণকারী প্রথম ব্যক্তি। হাসপাতালে এখনও ৪ জন চিকিৎসাধীন আছেন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রস্তাবিত বাজেটকে ‘জীবন বান্ধব’ বাজেট বললেন প্রধানমন্ত্রী
প্রস্তাবিত বাজেটকে ‘জীবন বান্ধব’ বাজেট বললেন প্রধানমন্ত্রী
মাতৃত্বকালীন ছুটি ও সুবিধা সীমিত করার বিধানের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
মাতৃত্বকালীন ছুটি ও সুবিধা সীমিত করার বিধানের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
হাসপাতালের মেঝেতে রোগীর শুয়ে থাকার দৃশ্য লজ্জাজনক: বিরোধীদলীয় নেতা
হাসপাতালের মেঝেতে রোগীর শুয়ে থাকার দৃশ্য লজ্জাজনক: বিরোধীদলীয় নেতা
ইন্টারনেটে ঝড় তোলা কি এই ‘জুন থিওরি’
ইন্টারনেটে ঝড় তোলা কি এই ‘জুন থিওরি’
সর্বাধিক পঠিত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে মধ্যাহ্নভোজ
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে মধ্যাহ্নভোজ
‘পুলিশের সিনেমা শেষ, সবাই চল, ভাই বের হয়ে গেছে’
‘পুলিশের সিনেমা শেষ, সবাই চল, ভাই বের হয়ে গেছে’