ভারত থেকে আসা বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

জামালপুর প্রতিনিধি
০৭ মে ২০২০, ১০:১৮আপডেট : ০৭ মে ২০২০, ১০:১৮

বন্যহাতি জামালপুরের বকশীগঞ্জে বন্যহাতির আক্রমণে আব্দুল মান্নান (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কামালপুর ইউনিয়নের উত্তর পলাশতলা গ্রামের মৃত নাদের মিয়ার ছেলে। বুধবার রাত ২টার দিকে ধানুয়া কামালপুর ইউনিয়নের সাতানি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, গত মঙ্গলবার দিবাগত রাতে ভারত থেকে ৪০-৫০টি বুনো হাতি সীমান্তের কাঁটাতার পার হয়ে বাংলাদেশে প্রবেশ করে প্রায় ১০ একর জমির পাকা ধান নষ্ট করে ফেলে। বুধবার রাতেও বুনো হাতির দলটি আবার সাতানি পাড়া, বালুরচর ও যদুর চর এলাকায় ধান নষ্ট করতে আসে।

এদিকে ফসল রক্ষা করার জন্য এলাকাবাসী হাতি তাড়াতে বিভিন্ন কৌশল অবলম্বন করেন। তারা জেনারেটরের মাধ্যমে বৈদ্যুতিক লাইন তৈরি করে এবং মশাল জ্বালিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করেন। এরপরও একটি হাতি কৃষক আবদুল মান্নানকে ধরে ফেলে এবং পা দিয়ে পিষ্ট করে। এতে করে ঘটনাস্থলেই আবদুল মান্নানের মৃত্যু হয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম কৃষক আব্দুল মান্নানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের নকআউট শুরু , নতুন ইতিহাস লিখবে কে কানাডা না আফ্রিকা
বিশ্বকাপের নকআউট শুরু , নতুন ইতিহাস লিখবে কে কানাডা না আফ্রিকা
সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট, কারণ কী?
সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট, কারণ কী?
খিলগাঁওয়ে কলেজছাত্রকে কুপিয়ে আহত
খিলগাঁওয়ে কলেজছাত্রকে কুপিয়ে আহত
তুরাগকাণ্ড যে প্রশ্নগুলো উসকে দিচ্ছে
তুরাগকাণ্ড যে প্রশ্নগুলো উসকে দিচ্ছে
সর্বাধিক পঠিত
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত
ইরানের কোনও অস্তিত্ব থাকবে না: ট্রাম্প
ইরানের কোনও অস্তিত্ব থাকবে না: ট্রাম্প
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে মধ্যাহ্নভোজ
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে মধ্যাহ্নভোজ