মুদিদোকানে মিললো সরকারি চাল ও খালি বস্তা

মৌলভীবাজার প্রতিনিধি
০৮ মে ২০২০, ০৯:২০আপডেট : ০৮ মে ২০২০, ০৯:২০

উদ্ধার করা সরকারি চাল ও খালি বস্তা মৌলভীবাজার পৌর শহরের বড়হাট এলাকায় একটি মুদিদোকান থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১২৯ কেজি চাল উদ্ধার করেছে র‌্যাব। এসময় আরও জব্দ করা হয় ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ স্লোগান লেখা ১০ টি খালি বস্তাও। বৃহস্পতিবার  (৭ মে ) বিকাল সাড়ে ৫টার দিকে এগুলো উদ্ধার করা হয়। 

র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের নবাগত ক্যাম্প কমান্ডার মেজর নোমান আহমেদ জাকি এবং বিদায়ী ক্যাম্প কমান্ডার এএসপি মো. আনোয়ার হোসেন শামীম'র নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকালে তিনটি গাড়িতে করে একদল র‌্যাব সদস্য এসে মুদি দোকানি মেসার্স তরফদার এন্টারপ্রাইজ ঘিরে ফেলে। পরে আশেপাশের ব্যবসায়ীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে উল্লিখিত পরিমাণ সরকারি চাল, চালের খালি বস্তা জব্দসহ দোকান মালিক মিফতাউর রহমান তরফদারকে (৩৫) আটক করে নিয়ে যাওয়া হয়।  আটক দোকান মালিক

এ সময় উপস্থিত জনতাকে সরকারি চাল চুরির পরিণাম সম্পর্কে সচেতনও করে র‌্যাব। আটক মিফতাউর মৌলভীবাজার সদর থানাধীন বলিয়ার বাগ এলাকার আব্দুল মুক্তাদিরের ছেলে বলেও স্থানীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

এ প্রসঙ্গে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের বিদায়ী কমান্ডার এএসপি মো. আনোয়ার হোসেন শামীম বলেন, ‘বেশ কিছু দিন ধরে পর্যবেক্ষণে রাখার পর আজ নিশ্চিত হয়েই আমরা অভিযানটি পরিচালনা করি। এর আগেও মৌলভীবাজার জেলার  শ্রীমঙ্গল এবং কমলগঞ্জ উপজেলায় এরকম অভিযান চালিয়েছে, সেসব অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের সূত্র ধরেই এই অভিযানটি চালানো হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।‘

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা
জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো বিমান
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো বিমান
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ছবি তুলে বিপাকে যুবদল নেতা, চাইলেন ক্ষমা
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ছবি তুলে বিপাকে যুবদল নেতা, চাইলেন ক্ষমা
এইচএসসি পরীক্ষা: অভিভাবকদের ভোগান্তি কমাতে নতুন নির্দেশনা
এইচএসসি পরীক্ষা: অভিভাবকদের ভোগান্তি কমাতে নতুন নির্দেশনা
সর্বাধিক পঠিত
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
অবশেষে খুলছে জুলাই স্মৃতি জাদুঘর 
অবশেষে খুলছে জুলাই স্মৃতি জাদুঘর 
আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি
আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি