একদিনে সুস্থ হলেন ৪০ করোনা রোগী

জামালপুর প্রতিনিধি
০৯ মে ২০২০, ০৯:২৭আপডেট : ০৯ মে ২০২০, ১১:৫১

জামালপুর

জামালপুরে একদিনে ৬ চিকিৎসক ও ৩ নার্সসহ ৪০ করোনা রোগী সুস্থ হয়েছেন। দু’দফায় নমুনা পরীক্ষার ফল নেগেটিভ আসায় শুক্রবার (৮ মে) বিকালে তাদের ছাড়পত্র দিয়েছেন স্বাস্থ্য বিভাগ।

জামালপুরের সিভিল সার্জন ডা. প্রনয় কান্তি দাস জানান, ৬ জন চিকিৎসক ও তিন জন নার্স ও চার জন হাসপাতালের স্টাফসহ ৪০ জনের নমুনা পরীক্ষার দ্বিতীয় দফার রিপোর্ট নেগেটিভ আসায় তাদেরকে আইসোলেশন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। সুস্থ হয়ে ওঠা ৪০ জনের মধ্যে বাড়িতে আইসোলেশনে ছিলেন ১১ জন। সুস্থ হয়ে বাড়ি ফেরাদের মধ্যে সদর উপজেলার ১৭ জন, মেলান্দহের তিন জন, মাদারগঞ্জের ৯ জন, ইসলামপুরের একজন, দেওয়ানগঞ্জের দু’জন, বকশীগঞ্জের দু’জন এবং সরিষাবাড়ির ছয় জন।

এর আগে জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজের আইসোলেশন থেকে দু’দফায় ৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১০৩ জন। এদের মধ্যে মৃত্যুর পর ২ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরও একজন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পরীক্ষা চলাকালে স্কুলে ‘মাতলামি করা’ সেই প্রধান শিক্ষক বরখাস্ত
পরীক্ষা চলাকালে স্কুলে ‘মাতলামি করা’ সেই প্রধান শিক্ষক বরখাস্ত
যারা পেলেন চরকি অ্যাওয়ার্ড
যারা পেলেন চরকি অ্যাওয়ার্ড
জর্জিও আগাম্বেন, জুলাই অভ্যুত্থান ও (পরিচয়হীন আসন্ন) জনতা
জর্জিও আগাম্বেন, জুলাই অভ্যুত্থান ও (পরিচয়হীন আসন্ন) জনতা
মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচের নির্ধারিত সময়ই বহাল রাখছে ফিফা
মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচের নির্ধারিত সময়ই বহাল রাখছে ফিফা
সর্বাধিক পঠিত
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
মাঠে নেমেই মেসির ইতিহাস
মাঠে নেমেই মেসির ইতিহাস
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি