ঈদের আগে খুলছে না ব্রাহ্মণবাড়িয়ার ব্যবসা প্রতিষ্ঠান

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৯ মে ২০২০, ০৯:৪০আপডেট : ০৯ মে ২০২০, ০৯:৪০

ব্যবসা প্রতিষ্ঠান করোনা পরিস্থিতির মধ্যেই আগামীকাল রবিবার (১০ মে) থেকে সারাদেশে মার্কেট খোলার কথা থাকলেও ব্রাহ্মণবাড়িয়ার সব মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে। ব্রাহ্মণবাড়িয়ার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতারা একথা জানিয়েছেন।

বৃহস্পতিবার (৭ মে) জেলা প্রশাসক হায়াত-উদ্-দৌলা খানের সভাপতিত্বে জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় ব্রাহ্মণবাড়িয়া ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আজিজুল হক জানান, করোনা প্রেক্ষাপটে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান আগের মতো বন্ধ থাকবে। আগামী ১০ মে পর থেকে ব্রাহ্মণবাড়িয়ায় কোনও ব্যবসা প্রতিষ্ঠান খোলা হবে না। জনসাধারণ ও ব্যবসায়ীদের নিজেদের সুস্থতার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এদিকে, বর্তমান প্রেক্ষাপটে দোকান না খোলার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য ব্যবসায়ীদের ধন্যবাদ জানিয়ে জেলা প্রশাসক। তিনি বলেন, ‘দেশের স্বার্থে প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে। ব্যবসায়ীরা স্বতপ্রণোদিত হয়ে যে সিদ্ধান্ত নিয়েছেন তা অত্যন্ত সময় উপযোগী।’ তিনি সব ব্যবসায়ী সংগঠনের নেতাদের ধন্যবাদ জানান।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এমপি হতে চাওয়া এনসিপির নেতা শোয়াইব গ্রেফতার
এমপি হতে চাওয়া এনসিপির নেতা শোয়াইব গ্রেফতার
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২
এলডিসি উত্তরণ: সময় নয়, এখন মূল পরীক্ষা সংস্কারের
এলডিসি উত্তরণ: সময় নয়, এখন মূল পরীক্ষা সংস্কারের
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
মাঠে নেমেই মেসির ইতিহাস
মাঠে নেমেই মেসির ইতিহাস
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন