চট্টগ্রামে করোনা পরীক্ষায় তৃতীয় ল্যাব চালু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১০ মে ২০২০, ০৭:২৩আপডেট : ১০ মে ২০২০, ০৭:২৯

চমেক হাসপাতাল (ছবি সংগৃহীত) চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবের পর এবার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় ল্যাব চালু হয়েছে। শনিবার (১০ মে) সকালে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন ল্যাবের উদ্বোধন করেন। এ নিয়ে করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় চট্টগ্রামে তৃতীয় ল্যাব চালু হলো।

শুরুতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) নমুনা পরীক্ষা শুরু হয়। এরপর গত সপ্তাহে সিভাসু ল্যাবে নমুনা পরীক্ষা শুরু হয়।

চমেকের মাইক্রোবায়োলজি বিভাগে স্থাপিত ল্যাবে প্রতিদিন প্রায় ১০০টি নমুনা পরীক্ষা করা যাবে বলে জানিয়েছেন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শামীম হাসান। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, প্রথম দিন হিসেবে মাত্র কয়েকটি নমুনা পরীক্ষা করা হচ্ছে। পরবর্তীতে আমাদের নমুনা পরীক্ষার পরিমাণ বাড়ানো হবে। প্রতিদিন আমরা ১০০টির মতো পরীক্ষা করতে পারবো।

প্রসঙ্গত, চলতি মাসের শুরু থেকে চমেকের ল্যাবে নমুনা পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে শুরু করা সম্ভব হয়নি। গত ৩ মে চমেকে স্থাপন করা পিসিআর মেশিনে ত্রুটি ধরা পড়ায় অনিশ্চিত হয়ে পড়ে করোনা পরীক্ষা। পরে ৪ মে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়ার অনুরোধে চট্টগ্রামে নমুনা জট কমাতে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয় (সিভাসু) থেকে একটি পিসিআর মেশিন ধার দেওয়া হয় চমেককে। সিভাসুর পিসিআর মেশিন দিয়ে চমেকে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা শুরু হয়।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেইমার কাঁদলেন, ব্রাজিলকেও বিদায় বলে দিলেন?
নেইমার কাঁদলেন, ব্রাজিলকেও বিদায় বলে দিলেন?
ক্ষমা চাইলেন ব্রাজিল অধিনায়ক
ক্ষমা চাইলেন ব্রাজিল অধিনায়ক
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৬)
মেক্সিকোর বিপক্কে তিন পরিবর্তন নিয়ে নামছে ইংল্যান্ড
মেক্সিকোর বিপক্কে তিন পরিবর্তন নিয়ে নামছে ইংল্যান্ড
সর্বাধিক পঠিত
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
জুলাইয়ে কাদের হাতে স্নাইপার রাইফেল ছিল জানালেন চিফ প্রসিকিউটর
জুলাইয়ে কাদের হাতে স্নাইপার রাইফেল ছিল জানালেন চিফ প্রসিকিউটর
‘ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী’  
‘ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী’  
প্রাক্তন দুই স্ত্রীর শুভকামনা সঙ্গে নিয়ে আজ আমিরের বিয়ে
প্রাক্তন দুই স্ত্রীর শুভকামনা সঙ্গে নিয়ে আজ আমিরের বিয়ে