নিয়ম লঙ্ঘন করে দোকান খোলা রাখায় ২৯ লিটার তেল জব্দ করলেন ওসি

মাদারীপুর প্রতিনিধি
১০ মে ২০২০, ০৯:৪৭আপডেট : ১০ মে ২০২০, ২০:১৯

এই দোকান থেকে তেল নিয়ে যাওয়া হয়েছে মাদারীপুরের শিবচরে সরকারি নির্দেশনা না মেনে বিকাল ৪টার পর খোলা রাখায় একটি দোকান থেকে ২৯ লিটার জ্বালানি তেল জব্দ করেছেন শিবচর থানার ওসি। দোকান মালিক নিজে উপস্থিত না থেকে তার অপ্রাপ্তবয়স্ক ছেলেকে দোকানে বসিয়ে রেখেছিলেন।  

এ বিষয়ে ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘দোকানদার ৪টার পর দোকান খোলা রেখেছিলেন। তার ওপর তিনি নিজে দোকানে ছিলেন না। ছোট একটি ছেলেকে দিয়ে দোকানে ব্যবসা করাচ্ছিলেন। তাই তেল জব্দ করে এনেছি। দোকানদারকে পেলে তেল না এনে তাকেই নিয়ে আসতাম। তেল যেভাবে ছিল সেভাবেই আছে।’

যাদুয়ারচরে রিমন অয়েল হাউস নামের ওই দোকান মালিক লতিফ সরদারের দাবি, শনিবার (৯ মে) দুপুরের পর তিনি দোকানের অর্ধেক বন্ধ করে ছেলেকে বসিয়ে রেখে বাড়িতে গিয়েছিলেন। এরপর বৃষ্টির কারণে দোকানে আসতে পারেননি। এরইমধ্যে পুলিশ এসে অকটেনের ৫ লিটারের একটি ক্যান, পেট্রোলের ৫ লিটারের একটি ক্যান, দুই লিটারের ২টি বোতল এবং এক লিটারের ১৫টি বোতলসহ মোট ২৯ লিটার তেল জব্দ করেছে। 

তিনি বলেন, ‘যদি দোকান খোলা রাখা অন্যায় হয় তাহলে ওসি সাহেব আমাকে কিছু জরিমানা করতেন। কিন্তু তিনি তেল নিয়ে গেলেন কেন?'

এ বিষয়ে ওসি বলেন, ‘ওই ব্যবসায়ী এখন আমার কাছে আসবেন, আমি দোকান খোলা রাখার জন্য তাকে জরিমানা করবো। রাস্তার ওপরে তেলের বোতলগুলো রাখা ছিল, তাই তেল জব্দ করে থানায় নিয়ে এসেছি। তেল সুন্দরভাবে তালা মেরে রেখে দিয়েছি।’

জরিমানা করার এখতিয়ার তার আছে কিনা জানতে চাইলে বলেন, ‘মোবাইল কোর্ট দিয়ে জরিমানা করাবো।’

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সারা দেশে ডে কেয়ার সেন্টারের কার্যক্রম ছড়িয়ে দেওয়ার আহ্বান জুবাইদা রহমানের 
সারা দেশে ডে কেয়ার সেন্টারের কার্যক্রম ছড়িয়ে দেওয়ার আহ্বান জুবাইদা রহমানের 
‘লাল কার্ড’ নিয়ে ট্রাম্পের হস্তক্ষেপে বিশ্বকাপে তোলপাড়
‘লাল কার্ড’ নিয়ে ট্রাম্পের হস্তক্ষেপে বিশ্বকাপে তোলপাড়
বিদ্যুৎ খাতের সংকট কাটিয়ে ওঠার উপায় কী, জানালেন মন্ত্রী
বিদ্যুৎ খাতের সংকট কাটিয়ে ওঠার উপায় কী, জানালেন মন্ত্রী
বাংলাদেশের উন্নয়নযাত্রায় পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন জাইকা প্রেসিডেন্ট
বাংলাদেশের উন্নয়নযাত্রায় পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন জাইকা প্রেসিডেন্ট
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ প্রশ্নে বদলেছে বিএনপির অবস্থান?
আওয়ামী লীগ প্রশ্নে বদলেছে বিএনপির অবস্থান?
জুলাইয়ে কাদের হাতে স্নাইপার রাইফেল ছিল জানালেন চিফ প্রসিকিউটর
জুলাইয়ে কাদের হাতে স্নাইপার রাইফেল ছিল জানালেন চিফ প্রসিকিউটর
মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে গলা কেটে হত্যা করলো ৪ ভাই
মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে গলা কেটে হত্যা করলো ৪ ভাই
দলিল জালিয়াতি করেছেন স্বয়ং সাব-রেজিস্ট্রার, অবশেষে দুদকের জালে ধরা
দলিল জালিয়াতি করেছেন স্বয়ং সাব-রেজিস্ট্রার, অবশেষে দুদকের জালে ধরা
নতুন দায়িত্ব পেলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান
নতুন দায়িত্ব পেলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান