দুই চিকিৎসক ও ৯ স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত

ময়মনসিংহ প্রতিনিধি
১১ মে ২০২০, ০৭:০৮আপডেট : ১১ মে ২০২০, ০৭:১২

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের দুজন চিকিৎসক ও ৯ স্বাস্থ্যকর্মীর করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। রবিবার (১০ মে) ময়মনসিংহ মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা শেষে এই ফলাফল পাওয়া গেছে।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. চিত্ত রঞ্জন দেবনাথ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ময়মনসিংহ বিভাগের চার জেলা থেকে আসা মোট ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ময়মনসিংহ জেলায় ১১ জন, শেরপুর জেলায় তিন জন ও নেত্রকোনার দুই জনের নমুনায় করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের দুজন ডাক্তার ও ৯ জন স্বাস্থ্যকর্মী রয়েছে।

ময়মনসিংহ জেলায় এখন পর্যন্ত ২১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে মারা গেছেন পাঁচ জন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুবদলের কমিটি নিয়ে অসন্তোষ ও সাধারণ সম্পাদকের ব্যাখ্যা
যুবদলের কমিটি নিয়ে অসন্তোষ ও সাধারণ সম্পাদকের ব্যাখ্যা
ট্রাম্পের রাজনৈতিক উত্তরসূরি হওয়ার দৌড়ে এগিয়ে ভ্যান্স
ট্রাম্পের রাজনৈতিক উত্তরসূরি হওয়ার দৌড়ে এগিয়ে ভ্যান্স
চলতি বছরে ছয় মাসে দেশে কারা হেফাজতে মৃত্যু হয়েছে ৬১ জনের: আসক
চলতি বছরে ছয় মাসে দেশে কারা হেফাজতে মৃত্যু হয়েছে ৬১ জনের: আসক
বন্যা পরিস্থিতি নিয়ে যা জানা গেছে 
বন্যা পরিস্থিতি নিয়ে যা জানা গেছে 
সর্বাধিক পঠিত
জামায়াতকে সাধুবাদ, শেখ হাসিনার দেশে ফিরতে বাধা নেই: রুমিন ফারহানা
জামায়াতকে সাধুবাদ, শেখ হাসিনার দেশে ফিরতে বাধা নেই: রুমিন ফারহানা
আওয়ামী লীগ প্রশ্নে বদলেছে বিএনপির অবস্থান?
আওয়ামী লীগ প্রশ্নে বদলেছে বিএনপির অবস্থান?
যে কারণে যুবককে গলা কেটে হত্যা করলো চার ভাই, রহস্য জানালো পিবিআই
যে কারণে যুবককে গলা কেটে হত্যা করলো চার ভাই, রহস্য জানালো পিবিআই
আদালতের হুঁশিয়ারিতে দুই ঘণ্টার মধ্যে ‘অসুস্থ’ সালাম মুর্শেদী হাজির
আদালতের হুঁশিয়ারিতে দুই ঘণ্টার মধ্যে ‘অসুস্থ’ সালাম মুর্শেদী হাজির
বিদেশিদের জন্য ভিসার নতুন দরজা খুলছে বাংলাদেশ
বিদেশিদের জন্য ভিসার নতুন দরজা খুলছে বাংলাদেশ