করোনায় হাজতির মৃত্যু

সিলেট কারাগারের ১৮ জনের নমুনা সংগ্রহ

সিলেট প্রতিনিধি
১৭ মে ২০২০, ০৬:০০আপডেট : ১৭ মে ২০২০, ০৬:০১

সিলেট কেন্দ্রীয় কারাগার করোনা আক্রান্ত এক হাজতির মৃত্যুর ঘটনায় সিলেট কেন্দ্রীয় কারাগারের ১৮ কর্মকর্তা-কর্মচারীর নমুনা সংগ্রহ করা হয়েছে। শনিবার (১৬ মে) সিভিল সার্জন কার্যালয়ের একটি দল কারাগারে গিয়ে তাদের নমুনা সংগ্রহ করে।

কারাগার সূত্র জানায়, কারাগারে যে ওয়ার্ডটিতে ওই হাজতি থাকতেন, সেই ওয়ার্ডের অর্ধশতাধিক বন্দিদের চারটি ওয়ার্ডে কোয়ারেন্টিনে রাখার পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদেরও কোয়ারেন্টিনে রাখা রয়েছে বলে ।

কারাগার থেকে ১৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

তিনি বলেন, শনিবার সংগ্রহ করা নমুনা মেডিক্যাল কলেজের ল্যাবে রাখা হয়েছে। এগুলো রবিবার (১৭ মে) পরীক্ষা করা হবে। তিনি বলেন, কারাগার থেকে আমাদের তালিকা দেওয়া হয়েছে, সেই তালিকা অনুযায়ী সিভিল সার্জন অফিস থেকে একটি দল গিয়ে তাদের নমুনা সংগ্রহ করে।

কারা সূত্র জানায়, ৫ মার্চ ওই হাজতি (৫৫) কানাইঘাট থানার একটি খুনের মামলায় কারাগারে যান। তিনি কানাইঘাটের দক্ষিণ বাণীগ্রাম ইউপির ঘড়াইগ্রামের বাসিন্দা। এরপর ৮ মে (শুক্রবার) তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার মধ্যে করোনার উপসর্গ থাকায় ওসমানী হাসপাতাল কর্তৃপক্ষ তাকে শামসুদ্দিন আহমদ হাসপাতালে পাঠাান। পরদিন ৯ মে তার নমুনা সংগ্রহ করে ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়। সোমবার (১১ মে) তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া-ইউক্রেনকে ছাড়িয়ে সবচেয়ে বেশি গম আসছে আর্জেন্টিনা থেকে
রাশিয়া-ইউক্রেনকে ছাড়িয়ে সবচেয়ে বেশি গম আসছে আর্জেন্টিনা থেকে
আওয়ামী লীগ আর দেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
আওয়ামী লীগ আর দেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
‘জুলাই’ অবমাননা ও অপপ্রচারের অভিযোগে শাওন-মাহির বিরুদ্ধে জিডি
‘জুলাই’ অবমাননা ও অপপ্রচারের অভিযোগে শাওন-মাহির বিরুদ্ধে জিডি
জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা আটক
জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা আটক
সর্বাধিক পঠিত
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
মাঠে নেমেই মেসির ইতিহাস
মাঠে নেমেই মেসির ইতিহাস
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
এতদিন কোথায় ছিল খামেনির লাশ
এতদিন কোথায় ছিল খামেনির লাশ