বেসরকারি টিভি চ্যানেলের সাংবাদিকসহ আরও ৭৫ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৭ মে ২০২০, ০৬:৩৩আপডেট : ১৭ মে ২০২০, ০৬:৩৫

চট্টগ্রাম চট্টগ্রামে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের সংবাদকর্মীসহ করোনা আক্রান্ত আরও ৭৫ জন শনাক্ত হয়েছেন। শনিবার (১৬ মে) চট্টগ্রামের তিনটি ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের শরীরে করোনা পজেটিভ রিপোর্ট আসে। জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে চট্টগ্রামে ৭১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১০০ জন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। আর মারা গেছেন ৩০ জন।

এদিকে চট্টগ্রামে তিন জন সাংবাদিক করোনায় আক্রান্ত হয়েছেন।

এ বিষয়ে ওই সংবাদকর্মীর সহকর্মী বাংলা ট্রিবিউনকে বলেন, কয়েকদিন আগে আমাদের সহকর্মীর জ্বর আসে। ওষুধ খাওয়ার পর উনার জ্বর কমে। এরপরও করোনা সন্দেহ থেকে তিনি পরীক্ষার জন্য নমুনা দেন। শনিবার পাওয়া রিপোর্টে তিনি করোনা পজিটিভ বলে জানা যায়।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বাংলা ট্রিবিউনকে বলেন, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডিতে ২২১টি, সিভাসুতে দুই দিনে ১৮৩টি, চমেকে ৯১টি ও কক্সবাজার মেডিক্যাল কলেজে ৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বিআইটিআইডিতে চট্টগ্রামের ২৮ জন, সিভাসুতে ১২ জন এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ৩৫ জনের করোনা শনাক্ত।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনার বিপক্ষে গোল করে কাকে জড়িয়ে ধরতে গিয়েছিলেন কারবাল?
আর্জেন্টিনার বিপক্ষে গোল করে কাকে জড়িয়ে ধরতে গিয়েছিলেন কারবাল?
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ হবে মেধার ভিত্তিতে: মির্জা ফখরুল
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ হবে মেধার ভিত্তিতে: মির্জা ফখরুল
‘আমরা মাথা উঁচু করেই বিদায় নিচ্ছি’
‘আমরা মাথা উঁচু করেই বিদায় নিচ্ছি’
পড়ার অভ্যাস কমলেও যুক্তরাষ্ট্রে বাড়ছে বইয়ের দোকানের ব্যবসা
পড়ার অভ্যাস কমলেও বাড়ছে বইয়ের দোকানের ব্যবসা
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন