শেখ হাসিনার নেতৃত্বে অর্থনীতি চাঙ্গার লড়াই শুরু হয়েছে: নাসিম

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৭ মে ২০২০, ০২:৫৭আপডেট : ১৭ মে ২০২০, ০৭:৫১

মোহাম্মদ নাসিম (ছবি সংগৃহীত) আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেন, করোনায় বিশ্ব অর্থনীতির বড় বিপর্যয় ঘটলেও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা করার লড়াই শুরু হয়েছে। ‘ঈদ উপহার হিসেবে দেশের ৫০ লাখ কর্মহীন পরিবারের প্রত্যেককে আড়াই হাজার টাকার মানবিক সাহায্য প্রদান’ মানবিক প্রধানমন্ত্রীর পক্ষেই সম্ভব বলেও মন্তব্য করেছেন নাসিম।

শনিবার (১৬ মে) বিকালে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে সিরাজগঞ্জের বাগবাটির পিপুলবাড়িয়া স্কুলমাঠে ‘ঈদ উপহার বিতরণ’ কর্মসূচির উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

ভিডিও বার্তায় শ্রমজীবী মানুষের উদ্দেশে তিনি আরও বলেন, করোনাভাইরাসের সংকট খুব শিগগিরই কেটে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষ আবার মাথা উঁচু করে দাঁড়াবে, ইনশাআল্লাহ।

বর্তমান সময়ে দলের পাশাপাশি তিনি ও তার ছেলে প্রকৌশলী তানভীর শাকিল জয় নিজেদের অর্থ দিয়ে কাজিপুরের মানুষজনকে খাদ্য সহায়তা ও স্বাস্থ্য সেবা প্রদানের বিষয়টিও উল্লেখ করেন নাসিম।

এসময় বাংলাদেশসহ বিশ্বের করোনা আক্রান্ত মানুষের জন্যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়ার আহ্বান জানান নাসিম।

বাগবাটি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মোহাম্মদ নাসিমের ‘ঈদ উপহার’ চিনি ময়দা সেমাইসহ খাদ্য সহায়তা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে জেলা পরিষদ সদস্য গোলাম রব্বানী, বাগবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, রতনকান্দি ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা শহীদুল ইসলাম শহীদ প্রমুখ উপস্থিত ছিলেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বৈষম্যবিরোধী নেতার মামলায় আসামি আওয়ামী লীগের মৃত ৪ নেতাকর্মী
বৈষম্যবিরোধী নেতার মামলায় আসামি আওয়ামী লীগের মৃত ৪ নেতাকর্মী
নির্ধারিত সময়ে ড্রয়ের পর অতিরিক্ত সময়ে অস্ট্রেলিয়া-মিশর
নির্ধারিত সময়ে ড্রয়ের পর অতিরিক্ত সময়ে অস্ট্রেলিয়া-মিশর
‘এতিম ও দুস্থ শিশুদের পুনর্বাসন-সুরক্ষায় সরকার বদ্ধপরিকর’ 
‘এতিম ও দুস্থ শিশুদের পুনর্বাসন-সুরক্ষায় সরকার বদ্ধপরিকর’ 
পেনাল্টি নেওয়ার আগে কি ‘বিসমিল্লাহ’ বলেছিলেন রোনালদো?
পেনাল্টি নেওয়ার আগে কি ‘বিসমিল্লাহ’ বলেছিলেন রোনালদো?
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা