ভোলায় ফের মার্কেট বন্ধ ঘোষণা

ভোলা প্রতিনিধি
১৮ মে ২০২০, ০৬:১৪আপডেট : ১৮ মে ২০২০, ০৬:১৫

ভোলায় ফের মার্কেট বন্ধ ঘোষণা

করোনা পরিস্থিতিতে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি না মানায় সোমবার (১৮ মে) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব মার্কেট/শপিং মল বন্ধ ঘোষণা করেছে ভোলা জেলা প্রশাসন।

জেলা প্রশাসক জনাব মাসুদ আলম সিদ্দিক স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণের শর্তে সীমিত পরিসরে মার্কেট ও শপিংমল খোলার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্ত গত সাত দিনের পর্যবেক্ষণে দেখা গেছে, মার্কেটগুলোতে উপচেপড়া ভিড় এবং অধিকাংশ ক্রেতা-বিক্রেতা সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মানছেন না।

করোনা বিস্তার প্রতিরোধকল্পে ও জনস্বার্থ বিবেচনায় সবার সঙ্গে আলোচনা করে ১৮মে থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভোলা জেলার সব মার্কেট ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকান, কাঁচাবাজার, ওষুধের দোকান ও অন্যান্য জরুরি সেবার প্রতিষ্ঠান এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৭
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৭
নতুন অর্থবছরে বিনিয়োগ ও কর্মসংস্থান কতটা বাড়বে? 
নতুন অর্থবছরে বিনিয়োগ ও কর্মসংস্থান কতটা বাড়বে? 
কুয়েতে বাংলাদেশি নারী গৃহকর্মীকে উদ্ধার, সতর্ক করলো দূতাবাস 
কুয়েতে বাংলাদেশি নারী গৃহকর্মীকে উদ্ধার, সতর্ক করলো দূতাবাস 
১‌ কো‌টি টাকার ওষুধ কি‌নে কীভাবে ৪‌ কো‌টির বিল করলেন সিভিল সার্জন
১‌ কো‌টি টাকার ওষুধ কি‌নে কীভাবে ৪‌ কো‌টির বিল করলেন সিভিল সার্জন
সর্বাধিক পঠিত
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
আত্মসমর্পণের পর এসএ পরিবহনের চেয়ারম্যানের জামিন
আত্মসমর্পণের পর এসএ পরিবহনের চেয়ারম্যানের জামিন
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
এরদোয়ানকে ‘শান্ত হতে’ বললেন নেতানিয়াহু
এরদোয়ানকে ‘শান্ত হতে’ বললেন নেতানিয়াহু
সরকারের এক ঘোষণায় ঘুরে দাঁড়াচ্ছে ইসলামী ব্যাংক, ফিরছে আস্থা
সরকারের এক ঘোষণায় ঘুরে দাঁড়াচ্ছে ইসলামী ব্যাংক, ফিরছে আস্থা