দেশে ফিরতে চান ভারতীয় শ্রমিকরা, ফের বিক্ষোভ রামপাল বিদ্যুৎ কেন্দ্রে

বাগেরহাট প্রতিনিধি
১৮ মে ২০২০, ০৬:৫২আপডেট : ১৮ মে ২০২০, ০৬:৫২

দেশে ফিরতে চান ভারতীয় শ্রমিকরা, ফের বিক্ষোভ রামপাল বিদ্যুৎ কেন্দ্রে

বাগেরহাটের রামপালে ১৩২০ মেগাওয়াট কয়লা ভিত্তিক বাংলাদেশ-ভারত মৈত্রী তাপ বিদ্যুৎ কেন্দ্রে নির্মাণ কাজে নিয়োজিত ভারতীয় শ্রমিকেরা দেশে ফেরার জন্য আবারও বিক্ষোভ করেছেন। এদেশ থেকে নিজ দেশে ফিরে যেতে এবং বকেয়া মজুরি পরিশোধসহ মানসম্মত খাবারের দাবিতে রবিবার (১৯ মে) সকাল থেকে বিক্ষোভ শুরু করেন প্রায় চার শতাধিক ভারতীয় শ্রমিক।

দুপুরে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের বাইরে চলে জিরো পয়েন্ট ছাড়িয়ে মোংলা-খুলনা মহাসড়কের বাবুরবাড়ী এলাকায় অবস্থান নেন তারা। এসময় পুলিশ তাদের বিদ্যুৎ কেন্দ্রে ফিরিয়ে নিয়ে যেতে চাইলে উত্তেজিত হয়ে তারা পুলিশের ওপর ইটপাটকেল ছুড়তে থাকে। ঘটনার ঘবর পেয়ে বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়সহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

শ্রমিকদের সূত্রে জানা যায়, ৩ মে ভারতীয় শ্রমিকদের ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। ফলে বকেয়া মজুরি প্রদান ও মানসম্মত খাবার না দেওয়ায় দেশে পরিবারের কাছে ফিরতে বিক্ষোভ করেন। সেসসময় শ্রমিকদের ভারতে পাঠানো, বকেয়া মজুরি পরিশোধ ও মানসম্মত খাবার পরিবেশনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সম্মত হয়। কিন্তু সেসব সিদ্ধান্ত কার্যকর না হওয়ায় ১৩ দিনের মাথায় আবারও বিক্ষোভ করেন তারা।

বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেছেন, 'শ্রমিকদের বিক্ষোভের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। শ্রমিকদের বুঝিয়ে সড়কের পাশে নেওয়া হয়েছে। তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।'

উল্লেখ্য, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে বর্তমানে ১৮০২ জন বিদেশি রয়েছেন। এরমধ্যে ২১ জন চীনের ও ১৩৪৪ জন ভারতীয় নাগরিক।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাটে নেওয়ার পথে মহাসড়কে ব্যারিকেড দিয়ে ১৯ মহিষসহ ট্রাক লুট
হাটে নেওয়ার পথে মহাসড়কে ব্যারিকেড দিয়ে ১৯ মহিষসহ ট্রাক লুট
ছয় লেন সড়কসহ কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন
ছয় লেন সড়কসহ কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন
পে স্কেল বাস্তবায়ন থেকে বাদ যাবে বিশেষ ভাতা?
পে স্কেল বাস্তবায়ন থেকে বাদ যাবে বিশেষ ভাতা?
‘মিয়ানমার হয়ে করিডোরের বিষয়ে পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত’
‘মিয়ানমার হয়ে করিডোরের বিষয়ে পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত’
সর্বাধিক পঠিত
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
আত্মসমর্পণের পর এসএ পরিবহনের চেয়ারম্যানের জামিন
আত্মসমর্পণের পর এসএ পরিবহনের চেয়ারম্যানের জামিন
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
এরদোয়ানকে ‘শান্ত হতে’ বললেন নেতানিয়াহু
এরদোয়ানকে ‘শান্ত হতে’ বললেন নেতানিয়াহু
সরকারের এক ঘোষণায় ঘুরে দাঁড়াচ্ছে ইসলামী ব্যাংক, ফিরছে আস্থা
সরকারের এক ঘোষণায় ঘুরে দাঁড়াচ্ছে ইসলামী ব্যাংক, ফিরছে আস্থা