ডিসির কাছে চাঁদা দাবির অভিযোগে একজন আটক

দিনাজপুর প্রতিনিধি
১৮ মে ২০২০, ০৭:২৮আপডেট : ১৮ মে ২০২০, ০৭:২৮

ডিসির কাছে চাঁদা দাবির অভিযোগে একজন আটক

দিনাজপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. মাহমুদুল আলমের মোবাইল ফোনে কল দিয়ে চাঁদা দাবির অভিযোগে রাজু আহম্মেদ বাপ্পী (৫০) নামে একজনকে আটক করেছে পুলিশ। রবিবার (১৭ মে) সকালে বগুড়া জেলার শাহাজাহানপুর থানার সাবরুল গ্রাম থেকে তাকে আটক করে দিনাজপুর কোতোয়ালি থানার পুলিশ। আটক রাজু আহম্মেদ রংপুর জেলার সদর উপজেলার পাকপাড়ার মৃত আব্দুল কাদেরের ছেলে।

রবিবার (১৭ মে) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের জেলা নাজির মো. আশরাফুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি থানায় রাজু আহম্মেদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের করেছেন।

দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) বজলুর রশিদ জানান, ১৪ মে অফিস চলাকালীন দিনাজপুর জেলা প্রশাসক (ডিসি) মো. মাহমুদুল আলমকে ফোন করে মুরাদ পরিচয় দিয়ে চাঁদা দাবী করা হয়। জেলা প্রশাসক বিষয়টি দিনাজপুর কোতোয়াল থানা পুলিশকে অবহিত করলে পুলিশ বগুড়া থেকে ওই ব্যক্তিকে আটক করে। তাকে বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আহমদ ছফার শেষ ফোন : ‘আকাশের দিকে তাকাও, মেঘটা কত সুন্দর’
আহমদ ছফার শেষ ফোন : ‘আকাশের দিকে তাকাও, মেঘটা কত সুন্দর’
এক সেটিংসেই বন্ধ করুন স্মার্টফোনে বিরক্তিকর বিজ্ঞাপন
এক সেটিংসেই বন্ধ করুন স্মার্টফোনে বিরক্তিকর বিজ্ঞাপন
দোহায় ইরানি ও মার্কিন প্রতিনিধি দল, বৈঠক নিয়ে যা জানালো তেহরান
দোহায় ইরানি ও মার্কিন প্রতিনিধি দল, বৈঠক নিয়ে যা জানালো তেহরান
অতিরিক্ত সময়ে গড়ালো নেদারল্যান্ডস-মরোক্কো ম্যাচ
অতিরিক্ত সময়ে গড়ালো নেদারল্যান্ডস-মরোক্কো ম্যাচ
সর্বাধিক পঠিত
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
সারের পরিবর্তে কৃষকদের মাটি বিতরণ: কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়িতে বদলি
সারের পরিবর্তে কৃষকদের মাটি বিতরণ: কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়িতে বদলি