চাঁদপুরে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

চাঁদপুর প্রতিনিধি
১৯ মে ২০২০, ০৬:৪৩আপডেট : ১৯ মে ২০২০, ০৬:৪৩

নিহত আজিজুর রহমান ভুট্টো খান চাঁদপুর সদর উপজেলায় ইউনিয়ন পর্যায়ের এক আওয়ামী লীগ নেতাকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত আজিজুর রহমান ভুট্টো খান ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি। সোমবার (১৮ মে) রাত পৌনে ১১টার দিকে ওই ইউনিয়নের কুমারডুগি গ্রামে তাকে ছুরিকাঘাত করা হয়।

স্থানীয়রা জানিয়েছেন, সোমবার রাতে মোটরসাইকেলে নিজ বাড়িতে ফেরার পথে হামলার শিকার হন আজিজুর রহমান ভুট্টো খান। দুর্বৃত্তরা তার গলাসহ শরীরের বিভিন্নস্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

শাহমাহমুদপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও নিহত ভুট্টোর বন্ধু সামছুজ্জামান পাটওয়ারী জানান, কুমারডুগিতে ভুট্টোর সারের দোকান রয়েছে। সোমবার বিকেলে ওই দোকান থেকে তারা দুইজন বাকিলা বাজারে যান। সেখান থেকে কেনাকাটা করে ভুট্টোকে বাড়ির সামনে পৌঁছে দেন তিনি। পরে নিজের মহামায়ার বাড়িতে ফেরার কিছুক্ষণ পর ভুট্টোর ওপর হামলার ঘটনা জানতে পারেন সামছুজ্জামান পাটওয়ারী।

স্থানীয়দের ধারণা মোটরসাইকেলে যাওয়ার পথে হয়তো তাকে প্রথমে আঘাত করে ফেলে দেওয়া হয়েছে। পরে তাকে ছুরিকাঘাত করা হয়।  

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো: মিজানুর রহমান জানান, শাহমাহমুদপুর ইউনিয়নের আজিজুর রহমান ভুট্টো নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। কী কারণে তার উপর হামলা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফেনীতে প্রবাসী স্ত্রীকে হত্যা: মূল হোতা গ্রেফতার
ফেনীতে প্রবাসী স্ত্রীকে হত্যা: মূল হোতা গ্রেফতার
সাবেক এমপি আশিকা সুলতানা আবারও রিমান্ডে
সাবেক এমপি আশিকা সুলতানা আবারও রিমান্ডে
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার: সংসদে প্রধানমন্ত্রী
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার: সংসদে প্রধানমন্ত্রী
রাজধানীতে একদিনে ৮৭ জন গ্রেফতার, কী অপরাধে কতজন
রাজধানীতে একদিনে ৮৭ জন গ্রেফতার, কী অপরাধে কতজন
সর্বাধিক পঠিত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে মধ্যাহ্নভোজ
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে মধ্যাহ্নভোজ
‘পুলিশের সিনেমা শেষ, সবাই চল, ভাই বের হয়ে গেছে’
‘পুলিশের সিনেমা শেষ, সবাই চল, ভাই বের হয়ে গেছে’