আম্পানে সাতক্ষীরায় কৃষিতে ক্ষতি ১৩৭ কোটি টাকা

সাতক্ষীরা প্রতিনিধি
২২ মে ২০২০, ০৮:৫৭আপডেট : ২২ মে ২০২০, ০৯:১৯

আম্পানের প্রভাবে প্লাবিত এলাকায় ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে সাতক্ষীরার উপকূলসহ বিভিন্ন অঞ্চল। আম্পানে জেলার কৃষিতে ১৩৭ কোটি ৬১ লাখ ৩০ হাজার টাকার কৃষি সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বৃহস্পতিবার (২১ মে) আম্পানে ক্ষয়ক্ষতি নিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, জেলায় ৪৭ হাজার ৯৯০ জন কৃষকের ২ হাজার ৩৭ হেক্টর জমির ১৬ হাজার ২৯৬ মেট্রিক টন আমের ক্ষতি হয়েছে। যার মূল্য  ৬৫ কোটি ১৮ লাখ ৪০ হাজার টাকা। ৫৪ হাজার ৩৮০ জন কৃষকের ২ হাজার ৭২ হেক্টর জমির ৩১ হাজার ৮০ টন সবজির ক্ষতি হয়েছে। যার আনুমানিক মূল্য ৬২ কোটি ১৬ লাখ টাকা। ২ হাজার কৃষকের ২১৩ হেক্টর জমির ১ হাজার ২৭৮ টন পানের ক্ষতি হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ১০ কোটি ২২ লাখ ৪০ হাজার টাকা। ১ হাজার ৫০০ কৃষকের ১০ হেক্টর জমির ১৫ টন তিলের ক্ষতি হয়েছে। যার আনুমানিক মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা। মোট ক্ষতির পরিমাণ ১৩৭ কোটি ৬১ লাখ ৩০ হাজার টাকা।

মিট দ্য প্রেসে সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রাশাসক (সার্বিক) বদিউজ্জামান,  জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত)  নুরুল ইসলাম ও মৎস্য অফিসার মশিউর রহমান উপস্থিত ছিলেন।

 

/এসটি/
সম্পর্কিত
নাশকতার পরিকল্পনার অভিযোগে যুবলীগের সহসভাপতি মিন্টু গ্রেফতার
ইজিএন আন্তর্জাতিক ফেলোশিপ পেলেন বাংলা ট্রিবিউনের আসাদুজ্জামান
হারানো ২৪টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলো পুলিশ
সর্বশেষ খবর
ইউরোপে তাপপ্রবাহ এত প্রাণঘাতী কেন
ইউরোপে তাপপ্রবাহ এত প্রাণঘাতী কেন
ফোন কেনার সময় কী কী দেখে কিনবেন
ফোন কেনার সময় কী কী দেখে কিনবেন
গণহত্যার দিনলিপি : ইরান, ২০২৬ ।। পর্ব—২
গণহত্যার দিনলিপি : ইরান, ২০২৬ ।। পর্ব—২
সিলেট আমার শ্বশুরবাড়ি হলে আরও ভালা রাস্তা বানাইতাম: নাসীরুদ্দীন পাটওয়ারী
সিলেট আমার শ্বশুরবাড়ি হলে আরও ভালা রাস্তা বানাইতাম: নাসীরুদ্দীন পাটওয়ারী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
৬ গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি
৬ গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি
মা ও তিন মেয়েকে হত্যা, অভিযুক্ত সেই ছেলেটির বিষয়ে যা জানা গেলো
মা ও তিন মেয়েকে হত্যা, অভিযুক্ত সেই ছেলেটির বিষয়ে যা জানা গেলো
হত্যাসহ ৩৫ মামলার আসামি কীভাবে জামিন পায়, পিপিকে মনিরুল
হত্যাসহ ৩৫ মামলার আসামি কীভাবে জামিন পায়, পিপিকে মনিরুল
‘ব্যবস্থা না নিলে এমপি পদ থেকে পদত্যাগ করবো’
‘ব্যবস্থা না নিলে এমপি পদ থেকে পদত্যাগ করবো’