লকডাউনে বন্ধ করে রাখা বাসে আগুন

টাঙ্গাইল প্রতিনিধি
২৪ মে ২০২০, ০৬:৩৭আপডেট : ২৪ মে ২০২০, ০৬:৪৫

আগুনে পুড়ে গেছে লকডাউনে বন্ধ করে রাখা বাস অলিখিত লকডাউনে টাঙ্গাইলে বন্ধ করে রেখে দেওয়া বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৩ মে) বিকালে টাঙ্গাইল সদর উপজেলার শিবপুরের বড় শিলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বাসটির মালিক মাসুদ রানা বলেন, লকডাউনের শুরু থেকে (টাঙ্গাইল-জ-১১-০১২৬) নম্বরের বাসটি বন্ধ করে রাখা হয়েছে। বিকালে দুই জন ছেলে গাড়ির ভেতরে বসে তাস খেলছিল ও সিগারেট খাচ্ছিলো। পরে বাসের এক কর্মচারী তাদের বাস থেকে নামিয়ে দেয়। হয়তো ওই সিগারেটের আগুন থেকেই এ ঘটনা ঘটেছে। আগুনে বাসটি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র অফিসার মো. সফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনও হতাহত হয়নি। আগুনের কারণ প্রাথমিকভাবে জানা যায়নি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১০ জেলেকে উদ্ধার করলো কোস্ট গার্ড
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১০ জেলেকে উদ্ধার করলো কোস্ট গার্ড
শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ কে হতে পারে?
শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ কে হতে পারে?
খেলতে বের হয়ে নিখোঁজ, ৮ দিন পর মিললো শিশুর মরদেহ
খেলতে বের হয়ে নিখোঁজ, ৮ দিন পর মিললো শিশুর মরদেহ
জাপানকে কাঁদিয়ে শেষ ষোলোতে ব্রাজিল
জাপানকে কাঁদিয়ে শেষ ষোলোতে ব্রাজিল
সর্বাধিক পঠিত
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু