জামালপুরে আরও ৪ চিকিৎসকসহ ৮ জনের করোনা শনাক্ত

জামালপুর প্রতিনিধি
২৪ মে ২০২০, ০৪:৩৩আপডেট : ২৪ মে ২০২০, ০৭:৩৬

জামালপুর জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে শনিবার (২৩ মে) ৯৩টি নমুনা পরীক্ষায় নতুন করে চার চিকিৎসকসহ আট জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে জামালপুর সদর উপজেলার পাঁচ জন, বকসিগঞ্জ উপজেলার দুই জন এবং দেওয়ানগঞ্জ উপজেলার একজন রয়েছেন।

এ পর্যন্ত জামালপুর সদর উপজেলায় ৫৪ জন, সরিষাবাড়ীতে ১৩ জন, মেলান্দহে ৪৭ জন, মাদারগঞ্জে ১৩ জন, বকশীগঞ্জে ১৪ জন, দেওয়ানগঞ্জে ১০ জন এবং ইসলামপুরের ২৭ জনসহ সর্বমোট আক্রান্ত ১৭৮ জন।

এরমধ্যে, চিকিৎসাধীন অবস্থায় দেওয়ানগঞ্জ একজন এবং মেলান্দহে একজন, মোট দুই জনসহ ইসলামপুরে মৃত্যুর পর নমুনা পরীক্ষায় আরও দুই জন, সর্বমোট চার জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।

এখন পর্যন্ত জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজে আইসোলেশন ও হোম আইসোলেশনে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৫ জন। জামালপুর পিসিআর ল্যাবের চার চিকিৎসক করোনা আক্রান্ত হওয়ায় জীবাণুক্ত করার লক্ষ্যে ২৪ ঘণ্টা ল্যাবটি বন্ধ ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। এ অবস্থায় নমুনা পরীক্ষা হবে ময়মনসিংহে।

বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সিভিল সার্জনের কার্যালয়ের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা ও বিকল্প তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. আনিছুর রহমান।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত সময়ে গড়ালো জার্মানি-প্যারাগুয়ের লড়াই
অতিরিক্ত সময়ে গড়ালো জার্মানি-প্যারাগুয়ের লড়াই
সরকারি হাসপাতালের খাবারের এ কী হাল
সরকারি হাসপাতালের খাবারের এ কী হাল
প্রথমার্ধে বল দখলে আধিপত্য জার্মানির, গোল প্যারাগুয়ের
প্রথমার্ধে বল দখলে আধিপত্য জার্মানির, গোল প্যারাগুয়ের
কারখানায় বয়লার বিস্ফোরণে অগ্নিদগ্ধ দুই শ্রমিক মারা গেছেন
কারখানায় বয়লার বিস্ফোরণে অগ্নিদগ্ধ দুই শ্রমিক মারা গেছেন
সর্বাধিক পঠিত
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু