'শিগগিরই টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে'

খুলনা প্রতিনিধি
২৪ মে ২০২০, ০৯:০১আপডেট : ২৭ মে ২০২০, ১২:৪১

খুলনা জেলা পানিসম্পদ ব্যবস্থাপনা কমিটির সভা পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার বলেছেন, খুব শিগগিরই দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় জেলাগুলোতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে। প্রাকৃতিক জীববৈচিত্র্য এবং নদী রক্ষা করেই এ দেশের মানুষের জীবন-জীবিকা উন্নত করতে সরকার দীর্ঘ মেয়াদি ডেল্টা প্ল্যান গ্রহণ করেছে এবং এর কার্যক্রম শুরু হয়েছে। ডেল্টা প্ল্যানের প্রকল্পগুলো বাস্তবায়িত হলে ঘূর্ণিঝড়ের মতো নানা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ সক্ষমতা অর্জন করবে।'

শনিবার (২৩ মে) বিকালে খুলনা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় আম্পান পরবর্তী করণীয় এবং খুলনা জেলা পানিসম্পদ ব্যবস্থাপনা কমিটি ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

কবির বিন আনোয়ার আরও বলেন, 'ঘূর্ণিঝড় আম্পানে খুলনার উপকূলীয় উপজেলার ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো মেরামতের জন্য বাংলাদেশ সেনাবাহিনী ইতোমধ্যে কাজ শুরু করেছে।' তিনি বলেন, 'পানি উন্নয়ন বোর্ডের সক্ষমতা আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। এছাড়া জনবল সংকট কাটিয়ে উঠতে নতুন নিয়োগের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।'

খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, খুলনা-৬ আসনের সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু, বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, বটিয়াঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আশরাফুল আলম খান, কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমানসহ সেনাবাহিনীর প্রতিনিধি ও সরকারি দফতরের কর্মকর্তারা।

/আইএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নবায়নযোগ্য জ্বালানি নীতিতে জেন্ডার অন্তর্ভুক্তির দাবি তৃণমূল নারী নেত্রীদের
নবায়নযোগ্য জ্বালানি নীতিতে জেন্ডার অন্তর্ভুক্তির দাবি তৃণমূল নারী নেত্রীদের
‘কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়কে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তোলা হবে’
‘কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়কে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তোলা হবে’
কোটি টাকা জরিমানার বিধান বাদ, পাস হলো সাইবার সুরক্ষা আইন
কোটি টাকা জরিমানার বিধান বাদ, পাস হলো সাইবার সুরক্ষা আইন
ব্রাহ্মণবাড়িয়ায় কী নিয়ে ৩ দিন ধরে চলছে রক্তক্ষয়ী সংঘর্ষ ও লুটপাট
ব্রাহ্মণবাড়িয়ায় কী নিয়ে ৩ দিন ধরে চলছে রক্তক্ষয়ী সংঘর্ষ ও লুটপাট
সর্বাধিক পঠিত
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা, স্বর্ণালঙ্কার ও টাকা ছিনিয়ে নিলেন ম্যানেজার
রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা, স্বর্ণালঙ্কার ও টাকা ছিনিয়ে নিলেন ম্যানেজার
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
মৃত্যুর আগে খুনির নাকে চিহ্ন এঁকে দিলেন গৃহবধূ, রহস্য জানালো র‌্যাব
মৃত্যুর আগে খুনির নাকে চিহ্ন এঁকে দিলেন গৃহবধূ, রহস্য জানালো র‌্যাব
চট্টগ্রাম-৪ আসনে আবার নির্বাচন নাকি অন্যকিছু, যা বললেন অ্যাটর্নি জেনারেল
চট্টগ্রাম-৪ আসনে আবার নির্বাচন নাকি অন্যকিছু, যা বললেন অ্যাটর্নি জেনারেল