শিমুলিয়ায় ঘরমুখো মানুষের চাপ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৪ মে ২০২০, ০৯:৩৮আপডেট : ২৪ মে ২০২০, ০৯:৩৯

শিমুলিয়া ঘাট

পরিবারের সঙ্গে ঈদ করতে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে রবিবার (২৪ মে) সকাল থেকেই ঘরমুখো মানুষের চাপ দেখা গেছে। ভোর থেকেই পদ্মা পাড়ি দিতে আসছেন অনেক যাত্রী। ফেরিগুলোতে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করে যাত্রীদের গন্তব্যে যেতে দেখা গেছে। সবগুলো ফেরিগুলোতেই যাত্রীদের উপস্থিতি অনেক বেশি আছে। স্পিডবোট বন্ধ থাকার  কথা থাকলেও সেগুলো চলাচল করতে দেখা গেছে। 

বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ ফয়সাল জানান, শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে বর্তমানে ৪টি রো রোসহ ১৫টি ফেরি চলাচল করছে। ভোর থেকেই যাত্রীদের অনেক চাপ রয়েছে।

শিমুলিয়া ঘাটে মানুষের ভিড়
বন্ধ ঘোষণার পরও স্পিডবোট চলার বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) নাজমুর রায়হান জানান, স্পিডবোট ঘাটের দায়িত্বে থাকা কর্মকর্তা হোম কোয়ারেন্টিনে আছেন। এই সুযোগে দুইটি স্পিডবোট চলছিল। খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। স্পিডবোট চলাচল বন্ধ করা হচ্ছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই নরওয়ের বিপক্ষে আগের চার দেখায় জয় পায়নি ব্রাজিল!
এই নরওয়ের বিপক্ষে আগের চার দেখায় জয় পায়নি ব্রাজিল!
হঠাৎ স্টুডেন্ট ভিসা ফি আরও বাড়িয়েছে অস্ট্রেলিয়া
হঠাৎ স্টুডেন্ট ভিসা ফি আরও বাড়িয়েছে অস্ট্রেলিয়া
সরকারি রাজস্ব জমায় আজ থেকে এ-চালান বাধ্যতামূলক
সরকারি রাজস্ব জমায় আজ থেকে এ-চালান বাধ্যতামূলক
আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোয় নরওয়ে, প্রতিপক্ষ ব্রাজিল 
আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোয় নরওয়ে, প্রতিপক্ষ ব্রাজিল 
সর্বাধিক পঠিত
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
বিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
টাঙ্গাইলে নাজমা আলম হত্যার রহস্য উন্মোচনবিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
নতুন মুরগি বাজারে আসছে, মাংস হবে লাল, ডিম পাড়বে বেশি
নতুন মুরগি বাজারে আসছে, মাংস হবে লাল, ডিম পাড়বে বেশি
টানা দুই দিনে ভরিতে স্বর্ণের দাম কমলো ৬৫৯০ টাকা 
টানা দুই দিনে ভরিতে স্বর্ণের দাম কমলো ৬৫৯০ টাকা