পূর্ব শত্রুতার জেরে চাঁদরাতে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

ময়মনসিংহ প্রতিনিধি
২৫ মে ২০২০, ০৯:২৭আপডেট : ২৫ মে ২০২০, ০৯:২৭

সংঘর্ষ পূর্ব শত্রুতার জেরে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কামারগাঁও ইউনিয়নের কালিকা গ্রামে সরকার বাড়ি ও খান বাড়ির মধ্যে সংঘর্ষে জুবায়ের আহমেদ (৪০)  নামে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় উভয়পক্ষের ৫ জন আহত হয়েছেন।

তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানান, রবিবার (২৪ মে) সন্ধ্যা সাতটার দিকে কালিকা গ্রামে দীর্ঘদিনের পূর্বশত্রুতার জের ধরে মুসলেম উদ্দিন সরকার ও সায়ের উদ্দিন পরিবারের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলেই সরকার বাড়ির জুবায়ের আহমেদ মারা যায়। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে তারাকান্দার থানায় নিয়ে আসে। এই ঘটনায় রাতেই তারাকান্দা পুলিশ স্কুল শিক্ষক সেলিম আহমেদ ও ব্যবসায়ী রফিকুজ্জামান খানকে গ্রেফতার করেছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এছাড়া মামলার প্রস্তুতি চলছে জানান ওসি।

গ্রেফতার হওয়া সেলিম আহমেদের স্ত্রী রোকসানা আহমেদ রুনা জানান, তার স্বামী সেলিম আহমেদ ইফতারির দাওয়াত খাওয়ার জন্য শ্বশুরবাড়ি কালিকা গ্রামের বাড়িতে বেড়াতে যান। ইফতারের পরপরই দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এই ঘটনায় রাত বারোটার সময় বাড়ি থেকে তার স্বামীকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। মারামারির সঙ্গে তার স্বামী জড়িত না।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঋণের কিস্তির চাপ সইতে না পেরে ব্যবসায়ীর আত্মহত্যা
ঋণের কিস্তির চাপ সইতে না পেরে ব্যবসায়ীর আত্মহত্যা
নৌবহরে যুক্ত হয়েছে জাপানি ৫টি পেট্রোল বোট
নৌবহরে যুক্ত হয়েছে জাপানি ৫টি পেট্রোল বোট
ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২৫৯৫, এখনও নিখোঁজ হাজারো মানুষ
ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২৫৯৫, এখনও নিখোঁজ হাজারো মানুষ
বিশেষ ব্যবস্থায় শনিবার পরীক্ষায় বসছে এইচএসসির ১৮ পরীক্ষার্থী
বিশেষ ব্যবস্থায় শনিবার পরীক্ষায় বসছে এইচএসসির ১৮ পরীক্ষার্থী
সর্বাধিক পঠিত
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
অবশেষে খুলছে জুলাই স্মৃতি জাদুঘর 
অবশেষে খুলছে জুলাই স্মৃতি জাদুঘর