গাজীপুরে আগুনে পুড়লো ২০টি ঝুটের গুদাম

গাজীপুর প্রতিনিধি
২৬ মে ২০২০, ০৬:২৩আপডেট : ২৬ মে ২০২০, ০৬:২৩

আগুনে পুড়ছে ঝুটের গুদাম গাজীপুর মহানগরের দেউলিয়াবাড়ী এলাকায় ২০টি ঝুটের গুদাম ও মালামাল পুড়ে গেছে। সোমবার (২৫ মে) বেলা সোয়া ৩টার দিকে আগুনের এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা প্রায় দেড়ঘণ্টা চেষ্টায় বিকালে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনে মজনু মিয়া, আজিজ মিয়া, সাদেক ফরাজী, ইউসুফ হাজী, রমজান মিয়া, ফজলু ও মাজহারুল ইসলামলসহ আরও কয়েকজন ঝুট ব্যবসায়ীর টিনশেডের ২০টি গুদাম ও মালামাল পুড়ে গেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (ডিএডি) মামুনুর রশীদ জানান, মহানগরের কোনাবাড়ী থানার দেউলিয়াবাড়ী এলাকায় একটি ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত আশেপাশের গুদামে ছড়িয়ে পড়ে।  স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে কাশিমপুর মিনি ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার স্টেশনের আরও পাঁচটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় বিকাল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ এবং ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান থেকে শিখে আসা কৌশলে দেশে সিসার নেটওয়ার্ক
ইরান থেকে শিখে আসা কৌশলে দেশে সিসার নেটওয়ার্ক
আমিই ইসরায়েলের ইতিহাসে সেরা প্রেসিডেন্ট, ট্রাম্পের মন্তব্যে সমালোচনা
আমিই ইসরায়েলের ইতিহাসে সেরা প্রেসিডেন্ট, ট্রাম্পের মন্তব্যে সমালোচনা
ফুটবলের উন্মাদনায় এক হলো দেশি-বিদেশি এয়ারলাইন্স
ফুটবলের উন্মাদনায় এক হলো দেশি-বিদেশি এয়ারলাইন্স
২০১৯ সালের পর নকআউটে হারেনি আর্জেন্টিনা
২০১৯ সালের পর নকআউটে হারেনি আর্জেন্টিনা
সর্বাধিক পঠিত
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
বাবার শেষ বিদায়ে থাকছেন না মোজতবা খামেনি
বাবার শেষ বিদায়ে থাকছেন না মোজতবা খামেনি