ইসলামপুরের ইউএনও করোনা আক্রান্ত

জামালপুর প্রতিনিধি
২৬ মে ২০২০, ০৮:০১আপডেট : ২৬ মে ২০২০, ০৮:০৮

জামালপুর জামালপুরের ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমানসহ আরও ১৩ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে জেলা সদরে চার জন, সরিষাবাড়ীতে পাঁচ জন, ইসলামপুরে তিন জন এবং দেওয়ানগঞ্জ উপজেলায় একজন রয়েছে। এ নিয়ে জেলায় মোট ১৯৩ জন করোনা আক্রান্ত হলেন। জামালপুর জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, মোট আক্রান্ত ১৯৩ জনের মধ্যে জেলা সদর উপজেলার ৫৯ জন, মেলান্দহের ৪৮ জন, ইসলামপুরের ৩০ জন, মাদারগঞ্জের ১৩ জন, বকশীগঞ্জের ১৪ জন, সরিষাবাড়ীর ১৮ জন এবং দেওয়ানগঞ্জের ১১ জন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে আরও জানা যায়, জেলায় সর্বশেষ নমুনা সংগ্রহ হয়েছে ৯৪টি, মোট নমুনা সংগ্রহ  করা হয়েছে দুই হাজার ৯৭৭ জনের। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় দেওয়ানগঞ্জে একজন, মেলান্দহে একজন এবং নমুনা পরীক্ষার আগে ইসলামপুরে দু'জনসহ মোট চার জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

বর্তমানে জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন ৪১ জন, হোম আইসোলেশনে আছেন ৩৬ জন। মেডিক্যাল কলেজের আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৬৬ জন এবং হোম আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ২৯ জন। মোট সুস্থ হয়েছেন ৯৫ জন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেসির আর্জেন্টিনার সামনে এবার কে এই কেপ ভার্দে? 
মেসির আর্জেন্টিনার সামনে এবার কে এই কেপ ভার্দে? 
হিন্দুরাও শেখ হাসিনার নিপীড়নের শিকার হয়েছেন: রিজভী
হিন্দুরাও শেখ হাসিনার নিপীড়নের শিকার হয়েছেন: রিজভী
জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রির অভিযোগে ২ জন গ্রেফতার
জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রির অভিযোগে ২ জন গ্রেফতার
অস্ট্রেলিয়ার বিপক্ষে এক গোলে এগিয়ে বিরতিতে মিশর
অস্ট্রেলিয়ার বিপক্ষে এক গোলে এগিয়ে বিরতিতে মিশর
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা