বান্দরবানে পোশাক শ্রমিকের করোনা পজিটিভ, কারখানা লকডাউন

বান্দরবান প্রতিনিধি
২৬ মে ২০২০, ০৮:৫৮আপডেট : ২৬ মে ২০২০, ০৯:০৯

পোশাক কারখানা লুম্বিনী লিমিটেড এক শ্রমিক করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর বান্দরবানে লুম্বিনী লিমিটেড নামে একটি পোশাক কারখানা লকডাউন করেছে প্রশাসন। একই সঙ্গে কারখানাটির ৫৪১ জন শ্রমিককে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। সোমবার (২৫ মে) রাতে প্রশাসন এই নির্দেশনা জারি করেছে। অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামীম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

অতিরিক্ত জেলা প্রশাসক জানিয়েছেন, সোমবার বিকালে পোশাক কারখানাটির এক শ্রমিক করোনা পজিটিভ হওয়ার পর রাতেই কারখানাটি লকডাউন করে দেওয়া হয়। সেই সঙ্গে কারখানাটির শ্রমিকদের হোম কোয়ারেন্টিনে থাকার এবং আশেপাশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। বান্দরবান জেলা শহরের কাছে মেঘলা পর্যটন কেন্দ্র এলাকায় এই পোশাক কারখানাটি অবস্থিত। কারখানাটিতে প্রায় সাড়ে পাঁচশ’ শ্রমিক কাজ করেন।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে, বান্দরবানে এ পর্যন্ত দুই পুলিশ ও এক চিকিৎসকসহ মোট ১৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে ২৪৯ জন হোম কোয়ারেন্টিনে ও ২৮ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন।  

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জ্বালানি তেলের মজুত বাড়াচ্ছে সরকার
জ্বালানি তেলের মজুত বাড়াচ্ছে সরকার
একাত্তরের মুক্তিযুদ্ধের ইস্যু জামায়াতের ঘাড়ে এখনও বোঝা হয়েই আছে
একাত্তরের মুক্তিযুদ্ধের ইস্যু জামায়াতের ঘাড়ে এখনও বোঝা হয়েই আছে
স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যা মামলার আসামি হওয়ার পর কমিটি বিলুপ্ত ঘোষণা
স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যা মামলার আসামি হওয়ার পর কমিটি বিলুপ্ত ঘোষণা
শরীর নিয়ে অস্বস্তি বাড়াচ্ছে তারকাদের ছবি?
শরীর নিয়ে অস্বস্তি বাড়াচ্ছে তারকাদের ছবি?
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
মাঠে নেমেই মেসির ইতিহাস
মাঠে নেমেই মেসির ইতিহাস