মা করোনায় আক্রান্ত, বাড়িতে ঢুকতে দেয়নি ছেলে

মেহেরপুর প্রতিনিধি
২৭ মে ২০২০, ০৮:৫১আপডেট : ২৭ মে ২০২০, ০৮:৫১

এ গাড়িতেই ঢাকা থেকে মেহেরপুর আসেন পুষ্প রানী করোনায় আক্রান্ত হওয়ায় মাকে বাড়িতে ঢুকতে দেয়নি ছেলে। মঙ্গলবার (২৬ মে) ঘটনাটি ঘটেছে মেহেরপুর শহরের তিন নম্বর ওয়ার্ডের তাতিপাড়ায়। পরে পুলিশ অসুস্থ মা পুষ্প রানী সাহাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। তিনি আইসোলেশনে আছেন বলে জানিয়েছেন ডাক্তার।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তাতিপাড়ার প্রয়াত গোপীনাথ সাহার স্ত্রী পুষ্প রানী সাহা দীর্ঘদিন ধরে ঢাকায় মেয়ের বাড়িতে ছিলেন। এসময় তিনি করোনায় আক্রান্ত হন। মঙ্গলবার ঢাকা থেকে একটি ভাড়া করা প্রাইভেট কারে করে নিজ বাড়ি বাড়িতে আসেন। তবে তাকে বাড়িতে ঢুকতে না দিয়ে তালা ঝুলিয়ে দেয় ছেলে মানষ কুমার সাহা। বেশ কিছুক্ষণ বাড়ির সামনে অবস্থান করার পর পুষ্প রানী ওই গাড়িতে করেই ঢাকা ফেরার সিদ্ধান্ত নেন। পরে খবর পেয়ে মেহেরপুর ট্রাফিক পুলিশের সদস্যরা তাকে হাসপাতালে ভর্তি করেন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় ভিসাবিহীনদের দেশে ফেরার সুযোগ, কাজে লাগানোর আহ্বান বাংলাদেশ হাইকমিশনের
মালয়েশিয়ায় ভিসাবিহীনদের দেশে ফেরার সুযোগ, কাজে লাগানোর আহ্বান বাংলাদেশ হাইকমিশনের
কোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রিজার্ভ চুরি মামলাকোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন