সড়ক দুর্ঘটনায় সহোদর নিহত

নওগাঁ প্রতিনিধি
২৯ মে ২০২০, ১০:০৯আপডেট : ২৯ মে ২০২০, ১০:১৩

সড়ক দুর্ঘটনায় সহোদর নিহত নওগাঁর পত্নীতলায় ট্রাক-ট্রলির সংঘর্ষে দুই ভাই (সহোদর) নিহত হয়েছে। শুক্রবার (২৯ মে) সকালে পত্নীতলা-সাপাহার সড়কের ঘড়াইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মাহাবুব (৪২) ও আনোয়ার হোসেন (৪০) উপজেলার চকমমিন গ্রামের মৃত এজাহার আলীর ছেলে।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে ট্রলি নিয়ে পত্নীতলার দিকে যাচ্ছিল দুই ভাই। পথে পত্নীতলা-সাপাহার সড়কে বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ট্রলিটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়।

ওসি আরও জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ দুটি উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় ভিসাবিহীনদের দেশে ফেরার সুযোগ, কাজে লাগানোর আহ্বান বাংলাদেশ হাইকমিশনের
মালয়েশিয়ায় ভিসাবিহীনদের দেশে ফেরার সুযোগ, কাজে লাগানোর আহ্বান বাংলাদেশ হাইকমিশনের
কোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রিজার্ভ চুরি মামলাকোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন