সাতক্ষীরা মেডিক্যালে করোনা উপসর্গ নিয়ে ভর্তি রোগীর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
৩০ মে ২০২০, ০৭:৪৩আপডেট : ৩০ মে ২০২০, ০৭:৫৮

করোনাভাইরাস করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকা অবস্থায় এক রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ মে) রাতে তিনি মারা যান। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

মৃত ব্যক্তির নাম পিয়ার আলী। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা গ্রামের ফজর আলীর ছেলে।

ডা. রফিকুল ইসলাম জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বুধবার দুপুরের দিকে পিয়ার আলীকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার অবস্থার অবনতি হলে শুক্রবার বিকালে আইসিইউতে নেওয়া হয়। রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ও মেডিক্যাল অফিসার ডা. জয়ন্ত সরকার জানান, বুধবার তার নমুনা সংগ্রহ করে খুলনা পিসিআর ল্যাবে পাঠানো হয়। এখন পর্যন্ত রিপোর্ট আসেনি। তার বাড়ি ও শ্বশুরবাড়ি লকডাউন করা হবে। একই সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে লাশ দাফনের প্রক্রিয়া চলছে।

/এমএএ/
সম্পর্কিত
দুই পুলিশ সদস্য আটক
প্রযুক্তি ও আধুনিক সেবায় বদলে গেছে সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের চিত্র
একসময় যারা সমালোচনা করতেন, তারাই এখন বাহবা দিচ্ছেন
সর্বশেষ খবর
ড. খলিলুরের হাত ধরে শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন
ড. খলিলুরের হাত ধরে শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন
পুলিশের ওপর হামলার ঘটনা বাড়ছে, সাত মাসে আহত ৩৬১
পুলিশের ওপর হামলার ঘটনা বাড়ছে, সাত মাসে আহত ৩৬১
দুই পুলিশ সদস্য আটক
দুই পুলিশ সদস্য আটক
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ