যশোরে ছুরিকাঘাতে যুবককে হত্যার অভিযোগ

যশোর প্রতিনিধি
৩০ মে ২০২০, ০৮:১৭আপডেট : ৩০ মে ২০২০, ০৮:২০

হত্যা শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আল মামুন (১৮) নামে এক যুবককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় যশোর শহরের স্টেডিয়ামপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। কোতয়ালি থানার পরিদর্শক আবু হেনা মিলন এ তথ্য নিশ্চিত করেন।

নিহত মামুন স্টেডিয়ামপাড়ার আবুল বাশারের ছেলে।
যশোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান মনি বলেন, ‘মাগরিবের নামাজের পর স্টেডিয়ামপাড়ায় ক্লাবের পাশে কয়েক তরুণ একজনকে ছুরিকাঘাত করছে দেখে আমরা ঠেকাতে যাই। আহত অবস্থায় তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে শুনি ছেলেটি মারা গেছে।’
যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক দেলোয়ার হোসেন খান জানান, অতিরিক্ত রক্তক্ষরণে ছেলেটির মৃত্যু হয়েছে।
পরিদর্শক আবু হেনা মিলন বলেন, ‘খবর পেয়ে আমরা ফোর্সসহ ঘটনাস্থলে গিয়েছি। প্রাথমিকভাবে জানা গেছে, পূর্বশত্রুতার কারণে এই ঘটনা। বিষয়টি পুলিশ তদন্ত করছে। দোষীদের আটক করতে অভিযান চলছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড. খলিলুরের হাত ধরে শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন
ড. খলিলুরের হাত ধরে শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন
পুলিশের ওপর হামলার ঘটনা বাড়ছে, সাত মাসে আহত ৩৬১
পুলিশের ওপর হামলার ঘটনা বাড়ছে, সাত মাসে আহত ৩৬১
দুই পুলিশ সদস্য আটক
দুই পুলিশ সদস্য আটক
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ