চাঁদপুরে করোনায় মৃত ব্যক্তি গণভবনের কর্মী না

চাঁদপুর প্রতিনিধি
৩০ মে ২০২০, ০৯:৫০আপডেট : ৩০ মে ২০২০, ০৯:৫৮

চাঁদপুরে করোনায় মৃত ব্যক্তি গণভবনের কর্মী না করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন চাঁদপুরের মতলবের মোসলেম উদ্দিন বেপারী (৬৫)। মৃত্যুর পর বিভিন্ন গণমাধ্যমে তাকে গণভবনের পরিচ্ছন্নতাকর্মী বলা হলেও তিনি আসলে গণপূর্ত অধিদফতরের একজন কর্মী ছিলেন। তার পরিবারে পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

শুক্রবার (২৯ মে) সন্ধ্যা ৭টায় ঢাকায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মোসলেম বেপারীর মৃত্যু হয়। তিনি ঢাকার গণপূর্ত অধিদফতরের আরবরিকালচারের পিতল পলিশম্যান পদে কর্মরত ছিলেন। তার বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের ফরিদকান্দি গ্রামে।

মাসলেম উদ্দিন বেপারীর ছেলে জিহাদ জানান, তার বাবা গণপূর্ত অধিদফতরের কর্মী ছিলেন। গত ২২ মে তিনি নমুনা পরীক্ষার জন্য দিয়েছিলেন। এরপর সেদিনই তিনি বাড়িতে চলে আসেন। এর দুই দিন পর আমাদেরকে জানানো হয়, তার কিছু সমস্যা আছে। তিনি যে পজিটিভ তা সরাসরি বলা হয়নি।

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেন করোনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মোসলেম উদ্দিন বেপারী ঢাকা থেকে পরীক্ষা করে বাড়িতে এসেছিলেন। আমরা তার খবর পেয়েছি ঈদের আগের দিন। ওই সময় তিনি বাড়িতেই ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার সন্ধ্যায় ঢাকার মুগদা হাসপাতালে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

সুলতানাবাদ ইউপি চেয়ারম্যান মনজুর মোর্শেদ স্বপন বলেন, ‘আমরা সব সময় তার যোগাযোগ রেখেছি। আমরা গতকালও তাকে ভালো দেখেছি। তাকে বাজার করে দিয়েছিলাম।’

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এম জহিরুল হায়াৎ বলেন, ‘তিনি হোম আইসোলেশনে ছিলেন। বাড়িটি লকডাউনে ছিল। ঢাকা যাওয়ার পথে তিনি মারা যান। স্বাস্থ্যবিধি মেনেই তাকে দাফন করা হবে।’

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সড়ক নির্মাণের সময় থেকেই নিরাপত্তা-রক্ষণাবেক্ষণকে গুরুত্ব দিতে হবে: শেখ রবিউল আলম
সড়ক নির্মাণের সময় থেকেই নিরাপত্তা-রক্ষণাবেক্ষণকে গুরুত্ব দিতে হবে: শেখ রবিউল আলম
৫৮ বছর বয়সে বিয়েতে নেচে ২-৪ লাখ রুপি আয় করেন ‘আশিকি’র নায়ক
৫৮ বছর বয়সে বিয়েতে নেচে ২-৪ লাখ রুপি আয় করেন ‘আশিকি’র নায়ক
অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
এক ইঞ্জিনের লঞ্চ নিরুৎসাহিত করছে সরকার: সংসদে নৌ-মন্ত্রী
এক ইঞ্জিনের লঞ্চ নিরুৎসাহিত করছে সরকার: সংসদে নৌ-মন্ত্রী
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা