করোনায় সৌদি ও আবুধাবিতে ২ বাংলাদেশির মৃত্যু

মানিকগঞ্জ ও ফেনী প্রতিনিধি
৩১ মে ২০২০, ০৩:১২আপডেট : ৩১ মে ২০২০, ০৬:১৫

করোনাভাইরাস সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন মানিকগঞ্জের সিংগাইরের মোশারফ হোসেন (৪৫)। অন্যদিকে আবুধাবিতে করোনা আক্রান্ত হয়ে ফেনীর মো. মাইন উদ্দিন বাবুল (৪৮) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধি জানান, সৌদি আরবে মৃত্যুবরণকারী মোশারফ হোসেনের বাড়ি সিংগাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়নের মধ্যচারিগ্রাম (গাজীখালী) এলাকার মৃত হাজী মোকছেদ আলীর ছেলে। তিনি দুই সন্তানের জনক। তার মৃত্যু নিশ্চিত করেছেন তার ছোট ভাই সৌদী প্রবাসী মো. আমজাদ হোসেন। তিনি আরও জানান, করোনায় আক্রান্ত মোশারফ হোসেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আইসোলেশনে থাকার পরে তার অবস্থার অবনতি হয়। পরে তাকে আইসিইউতে রাখা হয়। আইসিইউতে থাকা অবস্থায় শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় তার মৃত্যু হয়।

চারিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজেদুল আলম স্বাধীন বলেন, মোশারফ ভাল লোক ছিল তার পরিবারের পক্ষ থেকে আমার কাছে এসেছিল। পরিবারে পক্ষ থেকে লাশ সৌদি আরবে দাফন করতে সম্মতি দিয়েছে। এজন্য যাবতীয় কাগজপত্র ঠিক করে অ্যাম্বেসিতে দ্রুত পাঠানো হবে।

ফেনী প্রতিনিধি জানান, করোনায় মারা যাওয়া বাবুল দাগনভূঞা পৌরসভার উত্তর জগতপুর গ্রামের মৌলভী আবুল হাসেমের বাড়ির মরহুম মৌলভী মো. আবদুল হাদীর ছোট ছেলে ও সাবেক জনতা ব্যাংক কর্মকর্তা জয়নাল আবেদীনের ছোট ভাই। বাবুলের মৃত্যুর বিষয়টি তার বড় ভাই জয়নাল আবেদীন জানিয়ে বলেন, মৃত্যুকালে বাবুল স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় ভিসাবিহীনদের দেশে ফেরার সুযোগ, কাজে লাগানোর আহ্বান বাংলাদেশ হাইকমিশনের
মালয়েশিয়ায় ভিসাবিহীনদের দেশে ফেরার সুযোগ, কাজে লাগানোর আহ্বান বাংলাদেশ হাইকমিশনের
কোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রিজার্ভ চুরি মামলাকোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন