গাজীপুরে খুন হওয়া নূরা জিপিএ-৫ পেয়েছে

গাজীপুর প্রতিনিধি
০১ জুন ২০২০, ১০:৩১আপডেট : ০১ জুন ২০২০, ২০:১৭

খুন হওয়া তিন ভাই-বোন (ডান পাশে নূরা)
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটী ইউনিয়নের জৈনা বাজার (আবদার) এলাকায় খুন হওয়া নূরা সাবরিনা এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। সে জৈনা বাজার এইচ কে অ্যাকাডেমি অ্যান্ড স্কুল থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছিল। 

স্কুলের প্রধান শিক্ষক শাহীন সুলতানা জানান, রবিবার (৩১ মে) নূরা সাবরিনার চাচা জাহিদ হাসান আরিফ ফল নিতে বিদ্যালয়ে আসেন। এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন।

নূরার চাচা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘কৃতিত্বের ফল আমরা পেলাম। কিন্তু যার ফল সে ও তার মা, ভাই-বোন কেউ নেই।’
প্রসঙ্গত, গত ২৩ এপ্রিল বিকালে প্রবাসী রেদোয়ান হোসেন কাজলের বাড়ি থেকে স্ত্রী ইন্দোনেশিয়ার নাগরিক স্মৃতি আক্তার ফাতেমা (৪৫), তার বড় মেয়ে সাবরিনা সুলতানা নূরা (১৬), ছোট মেয়ে হাওয়ারিন (১২) ও প্রতিবন্ধী ছেলে ফাদিলের (৮) জবাই করা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) একজন ও র‌্যাব-১ সদস্যরা পাঁচ জনকে গ্রেফতার করেন। আসামিরা সবাই এখন কারাগারে।

/এসটি/এমএমজে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় ভিসাবিহীনদের দেশে ফেরার সুযোগ, কাজে লাগানোর আহ্বান বাংলাদেশ হাইকমিশনের
মালয়েশিয়ায় ভিসাবিহীনদের দেশে ফেরার সুযোগ, কাজে লাগানোর আহ্বান বাংলাদেশ হাইকমিশনের
কোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রিজার্ভ চুরি মামলাকোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন