হাসপাতালে আইসোলেশনে থাকা নারীর মৃত্যু

যশোর প্রতিনিধি
০১ জুন ২০২০, ১০:৪০আপডেট : ০১ জুন ২০২০, ১০:৪৩

যশোর জেনারেল হাসপাতালে করোনা আইসোলেশন ওয়ার্ড যশোর জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে সেলিনা বেগম (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মে) রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ এ তথ্য জানান।

সেলিনা যশোর শহরের নীলগঞ্জ এলাকার মিল্টন শিকদারের স্ত্রী। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরএমও জানান, গত ২৯ মে সেলিনা বেগম হাসপাতালে ভর্তি হন। তার স্ট্রোক হয়েছিল। পাশাপাশি তার করোনা উপসর্গও ছিল সেজন্য তাকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়। করোনা নিশ্চিত হওয়ার জন্য শনিবার সকালে তার নমুনা নিয়ে পরীক্ষাগারে পাঠানো হয়। রাত সাড়ে ৯টার দিকে ইন্টার্ন চিকিৎসক আরাফাত ওই নারীকে মৃত ঘোষণা করেন। কিন্তু তার করোনার পরীক্ষার ফল এখনও আসেনি।
তিনি আরও জানান, সতর্কতার সঙ্গে দাফনের জন্য ওই নারীর স্বজনদের নির্দেশনা দেওয়া হয়েছে।
সেলিনার স্বামী মিল্টন শিকদার জানান, সেলিনা প্রায় এক বছর ধরে থায়রয়েড রোগে ভুগছিলেন। ২৯ মে স্ট্রোক হওয়ায় তার অবস্থার অবনতি হয়। স্ট্রোক হওয়ায় তার হাত-পা অবশ হয়ে যায়। এছাড়া করোনা উপসর্গও দেখা দেয়। শনিবার রাতে তিনি মারা যান। তাকে পারিবারিকভাবে দাফন করা হবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সড়ক নির্মাণের সময় থেকেই নিরাপত্তা-রক্ষণাবেক্ষণকে গুরুত্ব দিতে হবে: শেখ রবিউল আলম
সড়ক নির্মাণের সময় থেকেই নিরাপত্তা-রক্ষণাবেক্ষণকে গুরুত্ব দিতে হবে: শেখ রবিউল আলম
৫৮ বছর বয়সে বিয়েতে নেচে ২-৪ লাখ রুপি আয় করেন ‘আশিকি’র নায়ক
৫৮ বছর বয়সে বিয়েতে নেচে ২-৪ লাখ রুপি আয় করেন ‘আশিকি’র নায়ক
অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
এক ইঞ্জিনের লঞ্চ নিরুৎসাহিত করছে সরকার: সংসদে নৌ-মন্ত্রী
এক ইঞ্জিনের লঞ্চ নিরুৎসাহিত করছে সরকার: সংসদে নৌ-মন্ত্রী
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা