নাতি জামাইয়ের লাঠির আঘাতে দাদা শ্বশুর নিহত

গাইবান্ধা প্রতিনিধি
০২ জুন ২০২০, ০৯:২২আপডেট : ০২ জুন ২০২০, ০৯:২২

গাইবান্ধা জেলা

গাইবান্ধার ফুলছড়িতে পারিবারিক কলহের জেরে নাতি জামাইয়ের লাঠির আঘাতে দাদা শ্বশুর খোরশেদ আলম ওরফে খোকা মিয়া (৬৫) নিহত হয়েছেন। এসময় রেবা বেগম (৩৫) ও মলো বেগমসসহ (২৬) অন্তত ৫ জন আহত হয়েছেন।

রবিবার (৩১ মে) সন্ধ্যায় ফুলছড়ির উত্তর বুড়াইল গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার (১ জুন) সকালে ফুলছড়ি থানায় নিহতের পরিবারের পক্ষে একটি হত্যা মামলা করা হয়েছে। পরে পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে। তারা হলো, জয়নাল আবেদীন, অহিদুল ইসলাম ও আকালু শেখ।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, উত্তর বুড়াইল গ্রামের খোকা মিয়ার পরিবারের সঙ্গে অনেক দিন ধরেই নজরুল ইসলামের পরিবারের দ্বন্দ্ব চলছিল। এর জেরে শনিবার খোকা মিয়ার পরিবারের ব্যবহৃত টিউবওয়েলের পাইপ লাইন কেটে দেয় নজরুল ইসলাম ও তার লোকজন। পরে রবিবার সন্ধ্যায় উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে নজরুল ইসলাম ও তার লোকজন খোকা মিয়ার পরিবারের ওপর হামলা করে। এসময় নাতি জামাই অহিদুল ইসলামের লাঠির আঘাতে তিনি গুরুতর আহত হন। রাতেই তাকে উদ্ধার করে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী জানান, ঘটনায় জড়িত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে চেষ্টা চালছে।

 

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশের বিভিন্ন স্থানে হতে পারে বৃষ্টি
দেশের বিভিন্ন স্থানে হতে পারে বৃষ্টি
জর্দার কৌটায় শেষ ১০ বছরের সঞ্চয়!
জর্দার কৌটায় শেষ ১০ বছরের সঞ্চয়!
টিভিতে আজকের খেলা (৮ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৮ সেপ্টেম্বর, ২০২৬)
উচ্চমূল্যে সার বিক্রি, ডিলারকে জরিমানা
উচ্চমূল্যে সার বিক্রি, ডিলারকে জরিমানা
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে