সৈয়দপুরে করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি
০৩ জুন ২০২০, ০৭:৩২আপডেট : ০৩ জুন ২০২০, ০৭:৩২

করোনাভাইরাস নীলফামারীর সৈয়দপুরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু হয়েছে। তারা হলেন জিয়া উদ্দিন (৩০) ও সামছুন্নার ওরফে শাহানাজ বেগম (৫০)। মঙ্গলবার (২ জুন) দুপুরে তারা মারা যান।

সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলেমুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া এই দুই ব্যক্তির নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হলেও এখনও রিপোর্ট  পাওয়া যায়নি।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, করোনা উপসর্গে উপজেলা শহরের নয়াটোলা মহল্লার জিয়া উদ্দিনের নমুনা সংগ্রহ করা হয় সোমবার (১ জুন) সকালে।  রাতে তার অবস্থার অবনতি ঘটলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় তিনি মারা যান। তার মরদেহ সৈয়দপুরে এনে দুপুরের আগেই স্বাস্থবিধি মেনে দাফন করা হয়।

অপরজন সৈয়দপুর শহরের রসুলপুর মহল্লার সামছুন্নার ওরফে শাহানাজ বেগম। রবিবার (৩১ মে) তার নমুনা সংগ্রহ করেছিল স্বাস্থ্যবিভাগ। সোমবার (১ জুন) সন্ধ্যার পর নিজ বাড়িতে তার মৃত্যু হলে রাতেই স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হয়।

এর আগে রবিবার (৩১ মে) বেলা তিনটার দিকে করোনা উপসর্গ নিয়ে মারা গিয়েছিলেন সায়িদুজ্জামান সাঈদ (৩০)। তার নমুনা নেওয়া হয়েছিল ২৮ মে। মৃত্যুর একদিন পর তার নমুনা রিপোর্ট করোনা পজিটিভ আসে।

নীলফামারীর সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন জানান, জেলায় করোনা পজিটিভ হয়ে এ পর্যন্ত চার জনের মৃত্যু হয়েছে। সৈয়দপুরে নতুন করে যে দুই জন মারা গেছেন, তাদের নমুনার রিপোর্ট পাওয়া গেলে জানা যাবে তারা করোনা পজিটিভ ছিলেন কিনা।

উল্লেখ্য, জেলায় এ পর্যন্ত করোনা পজিটিভ রোগীর সংখ্যা ১৪৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫১ জন। আর নমুনা সংগ্রহ করা হয়েছে এক হাজার ৮৩৭ জনের। এখন পর্যন্ত ফলাফল হাতে এসেছে এক হাজার ৬১২ জনের। এ ছাড়াও করোনায় আক্রান্ত হয়ে পলাতক রয়েছেন চার জন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক বিদ্যালয়ের ১৩ স্কুলছাত্রীর বিয়ে, অভিভাবকদের ডাকলো প্রশাসন 
এক বিদ্যালয়ের ১৩ স্কুলছাত্রীর বিয়ে, অভিভাবকদের ডাকলো প্রশাসন 
জ্বালানি আমদানি কমিয়ে সৌরবিদ্যুতের দিকে যাওয়ার তাগিদ বিশেষজ্ঞদের
জ্বালানি আমদানি কমিয়ে সৌরবিদ্যুতের দিকে যাওয়ার তাগিদ বিশেষজ্ঞদের
বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: প্রধানমন্ত্রী
বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: প্রধানমন্ত্রী
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি